, , ।
স্টাফ রিপোর্টার, বাঘা:
“শ্রমিক-মালিক এক হয়ে, গোড়বো এদেশ নতুন করে” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে রাজশাহীর বাঘায় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উৎযাপন করা হয়েছে । বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে পৃথক-পৃথক ভাবে এ দিবসটি পালন করা হয়।
এ দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার শাম্মি আক্তারের সভাপতিত্বে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) আ.ফ.ম আসাদুজ্জামান , উপজেলা প্রতিবন্ধী সেবা ও স্বাস্থ্য কর্মকর্তা মনসুর রহমান, উপজেলা সহকারি প্রোগ্রামার কর্মকর্তা এস এম জি আযম, উপজেলা জাইকা প্রতিনিধি আল্পনা ইয়াসমিন, সাংবাদিক আব্দুল লতিফ মিঞা, শ্রমিক নেতা আবু হানিফ, জহুরুল ইসলাম পিন্টু, আলাউদ্দিন, রুবেল হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আজ পহেলা মে, বিশ্বব্যাপী উদযাপিত হচ্ছে ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস’, যা ‘মে দিবস’ নামে পরিচিত। বাংলাদেশ-সহ বিশ্বের প্রায় ৮০টি দেশে পহেলা মে জাতীয় ছুটির দিন। ১৮৮৬ সালের ১লা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমের মর্যাদা, শ্রমের মূল্য এবং দৈনিক আট ঘন্টা কাজের দাবিতে আন্দোলনে শ্রমিকদের আত্মত্যাগের সম্মানে বাংলাদেশ-সহ সারা বিশ্বে দিবসটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিসেবে পালন করা হয়। উক্ত দিবসটিকে পরবর্তীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবেও গণ্য করা হয়।
সেই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার রাজশাহীর বাঘা ও আড়ানী পৌর এলাকায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শ্রমিকদের অধিকার আদায়ের ঐতিহাসিক “মহান মে দিবস ’’ উদযাপন করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন। দীর্ঘ বঞ্চনা আর শোষণ থেকে মুক্তি পেতে আজকের এই দিনে বুকের রক্ত ঝরিয়ে দিয়েছিলেন শ্রমিকরা। সেদিন শ্রমিকরা আট ঘণ্টা কাজের দাবিতে যুক্তরাষ্ট্রের সব শিল্পাঞ্চলে ধর্মঘটের ডাক দিয়েছিলেন। শ্রমিক সমাবেশ ঘিরে শিকাগো শহরে রূপ নেয় লাখো শ্রমিকের বিক্ষোভ সমুদ্রে।
সরেজমিন লক্ষ্য করা গেছে, নিজ-নিজ অবস্থান থেকে দিনব্যাপী বাঘা উপজেলা ইমারত নির্মাণ, বাস-ট্রাক ইউনিয়ন,কুলি শ্রমিক ও ট্যাংকলরী-কভার্ডভ্যান-সহ মোট ১১ টি সংগঠন এ দিবসটি সাড়ম্বরে উৎযাপন করেন।
সানশাইন/নুরুজ্জামান/রাজ