, , ।
স্টাফ রিপোর্টার: ক্ষমতা খুব লোভনীয় বিষয়। বর্তমান অন্তবর্তীকালীন সরকার ক্ষমতায় বসে আর ক্ষমতা ছাড়তে চাচ্ছেনা। সংস্কারের নামে নির্বাচন দিতে কালক্ষেপন শুরু করেছে। তারা বিলাসবহুল জীবন যাপন করা শুরু করেছে। বুধবার বিকেলে বিএনপি রাজশাহী মহানগরীর অধিনস্থ ১৯নং ওয়ার্ড (দক্ষিণ) এর সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে শিরোইল কলোনী ১নং গলির মোড়ে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, বিএনপি নিয়ে বিভিন্ন দল ও বর্তমান সরকার নানা ষড়যন্ত্র করছে। আগামী নির্বাচনে পথ অত্যন্ত কঠিন করে তুলছে। এজন্য আগামী সংসদ নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান বিএনপি রাজশাহী মহানগর শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা।
তিনি আরো বলেন, সংস্কারের নামে নির্বাচন নিয়ে তালবাহানা বাদ দিতে হবে। কারন বাংলাদেশের সংস্কার চলমান। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সংস্কার করে গেছেন। এখন নতুন করে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংস্কার করছেন। আগামীতে যে সরকার ক্ষমতায় আসবে সেই সরকার আবারও সংস্কার শুরু করবে। এজন্য তার কালক্ষেপন নয় দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমা দিয়ে নিজ নিজ জায়গায় ফিরে যাওয়ার আহ্বান জানানা তিনি। সেইসাথে সকল ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
১৯নং ওয়ার্ড (দক্ষিণ) বিএনপি, রাজশাহী মহানগরের আয়োজনে চন্দ্রিমা থানা বিএনপি’র আহ্বায়ক ফাহিজুল হক ফাহির সভাপতিত্বে এবং সদস্য সচিব মনিরুল ইসলাম জনির সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সদস্য সচিব মামুন-অর-রশিদ মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শাফিক ও বজলুল হক মন্টু।
আরো উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপি সাধারণ সম্পাদক আলাউদ্দিন, বোয়ালিায়া থানা (পশ্চিম) বিএনপি’র সাধারণ সম্পাদক বজলুজ্জামান মহন ও কাশিয়াডাঙ্গা বিএনপি’র সদস্য সদস্য সচিব মজিউল আহসান হিমেলসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।