, , ।
স্টাফ রিপোর্টার :
স্বাচ্ছন্দে কেনাকাটা ও ক্রেতাদের সাশ্রয়ী মূল্য পণ্য দেয়ার অঙ্গিকার নিয়ে রাজশাহী নগরীর ঘোষপাড়া মোড়ে উদ্বোধন হলো ‘স্বপ্ন’ শপিং সেন্টার। বুধবার দুপুরে এ শপিং সেন্টারের উদ্বোধন করা হয়। এ নিয়ে রাজশাহী মহানগরীতে ৩য় তম স্বপ্ন শপিং সেন্টারের উদ্বোধন হলো।
দোয়ায় অংশ নেন অতিথিবৃন্দ – সানশাইন
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দুর্নীতি দমন কমিশন রাজশাহী জেলা সমন্বয় কার্যালয়ের উপপরিচালক ফজলুল বারী। বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী চেম্বারের সভাপতি মাসুদুর রহমান রিংকু, আল-আকসা ডেভেলপার প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান কাজী।
এছাড়াও উপস্থিত ছিলেন, স্বপ্ন শপিং সেন্টারের সহযোগি শহিদুল ইসলাম, আল মামুন রাব্বুল, মোহাম্মাদ জামান টিপু, লালমুনসহ গণমান্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনের পর স্বপ্ন শপিং সেন্টারের ঘুরে দেখেন অতিথিবৃন্দ। এছাড়া ক্রেতাদের দিকে লক্ষ্য রেখে এই শপিং সেন্টারটি পরিচালনা করা হবে বলেও ব্যবস্থাপনা পরিচালকরা অভিমত ব্যক্ত করেছেন।
সানশাইন / শামি