সর্বশেষ সংবাদ :

পবায় সরকারি প্রণোদনার পাটের বীজ ও সার বিতরণ

স্টাফ রিপোর্টার: পবা উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ মৌসুমে পাটের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক সাড়ে ৩শ’ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বুধবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের সামনে আয়োজিত সার ও বীজ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা তাসনিম। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) জাহিদ হাসান, অতিরিক্ত কৃষি অফিসার তন্ময় কুমার, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুর রাজ্জাকসহ উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।
পবা উপজেলা কৃষি কর্মকর্তা জানান, ২০২৪-২৫ অর্থবছরে খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এই উপজেলা বিভিন্ন ইউনিয়নে সাড়ে ৩শ’ কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। এর মধ্যে প্রত্যেক কৃষককে এক কেজি পাটের বীজ এবং ৫ কেজি এমওপি ও ৫ কেজি ডিএপি সার বিতরণ করা হয়েছে।
এসময় ইউএনও আরাফাত আমান আজিজ বলেন, এবারের খরিপ মৌসুমে সাড়ে ৩শ’ জন কৃষকের মধ্যে পাটের বীজ ও সার বিতরণ করা হচ্ছে। আপনারা যে যার যার সাধ্যমতো চাষাবাদ করবেন। বীজ নিয়ে কেউ অবহেলা করবেন না। কারও জমি খালি না রাখার আহ্বান জানান তিনি।


প্রকাশিত: April 25, 2025 | সময়: 4:01 am | সুমন শেখ

আরও খবর