রহনপুর পৌরসভার নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়নে মতবিনিময় সভা

গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন কর্মসূচির আইইউজিআইপি রিভিউ প্রকল্পের কাজকর্ম উপর নিয়ে টিএলসিসি, ডব্লিউসি, লিনিক সদস্যদের নিয়ে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার এই মতবিনিময় সভাগুলো অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার ও রহনপুর রহনপুর পৌরসভার প্রশাসক নিশাত আনজুম অনন্যা।
এ সময় উপস্থিত ছিলেন আরবান ডেভেলপমেন্টের সিনিয়র স্পেশালিস্ট ও এই সফরের দলনেতা কিয়াথু, সিনিয়র প্রজেক্ট অফিসার অমিত দত্ত রায়, ডেভেলপমেন্ট স্পেশালিস্ট কারলস বাটারডা, রহনপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা খাইরুল হক সহ প্রকল্পের অন্য কর্মকর্তা, পরামর্শকরা। এদিকে তারা রহনপুর পৌরসভা উন্নয়ন কাজসহ চলমান কাজগুলো ঘুরে দেখেন। এছাড়া মতবিনিময় সভাগুলো ঘুরে দেখেন।


প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৫ | সময়: ৫:৩১ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর