, , ।
রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রেসক্লাবের ২০২৫-২৬ সেশনের জন্য ১৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে জাগো নিউজের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক মনির হোসেন মাহিন সভাপতি ও দৈনিক মানবজমিনের প্রতিবেদক মারুফ হোসেন মিশন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।এর আগে মনির হোসেন মাহিন সংগঠনটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
রোববার (২০ এপ্রিল) বিকেল ৩টায় সংগঠনটির নিজস্ব কার্যালয়ে নির্বাচন প্রক্রিয়া শেষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আমজাদ হোসেন।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি সৈয়দ সাকিব (বাংলাভিশন) ও আশিকুল ইসলাম ধ্রুব (দৈনিক ইত্তেফাক), সহ-সাধারণ সম্পাদক জুবায়ের জিসান (ঢাকা পোস্ট), কোষাধ্যক্ষ মিরাজ আহম্মেদ আফ্রিদি (দৈনিক ইনকিলাব), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এম শামীম (দৈনিক দিনকাল), প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু ছালেহ শোয়েব (দৈনিক বণিক বার্তা), দপ্তর সম্পাদক ফাহমিদুর রহমান ফাহিম (দৈনিক আমার দেশ) ও ক্রীড়া সম্পাদক ফজলে রাব্বি পরশ (দৈনিক যায়যায়দিন)।
এতে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তানভির খান তরুণ (এডুকেশন টাইমস), ফাহিমা করিম বন্যা (দৈনিক মানবিক বাংলাদেশ) ও মীর তুহিন (দৈনিক ভোরের ডাক)।
ফলাফল ঘোষণার সময় আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. ফজলুল হক, অধ্যাপক আখতার হোসেন মজুমদার ও সদ্য বিদায়ী সভাপতি জুবায়ের জামিল।
নতুন কমিটি ঘোষণা হওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক সমিতি, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, রিপোর্টার্স ইউনিটি, শিক্ষক ফোরাম, বিশ্ববিদ্যালয় ছাত্রদল, ইসলামী ছাত্রশিবিরসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন।
এসময় নবনির্বাচিত সভাপতি মনির হোসেন মাহিন বলেন, প্রথমেই নতুন কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সকলের পরামর্শে রাবি প্রেসক্লাবকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীসহ সকলের আস্থার জায়গায় নিয়ে যেতে চাই।
রাজশাহী প্রেসক্লাবের অভিনন্দন
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির সভাপতি মনির হোসেন মাহিন ও সাধারণ সম্পাদক মারুফ হোসেন মিশনসহ ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটিকে অভিনন্দন জানিয়েছে রাজশাহী প্রেসক্লাব।
আজ রোববার (২০/০৪/২৫) এক অভিনন্দন বার্তায় রাজশাহী প্রেসক্লাবের পক্ষ থেকে প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম জুলু ও সাধারণ সম্পাদক শাহ্ সুফি মহিব্বুল আরেফিন রাবি প্রেসক্লাবের ২০২৫-২৬ সেশনে নির্বাচিত কমিটির সকল সদস্যের উত্তরোত্তর সাফল্য কামনা করে আশাবাদ ব্যক্ত করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু সাংবাদিকতার ধারা অব্যাহত রাখতে রাবি প্রেসক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সকল সদস্যদের নায্য অধিকার রক্ষার পাশাপাশি ক্যাম্পাসের ইতিবাচক এবং অনিয়ম-দুর্ণীতির চিত্র নিষ্ঠার সঙ্গে গণমাধ্যমে তুলে ধরবেন। নেতৃবৃন্দ প্রত্যাশা করেন, রাবি প্রেসক্লাবের সাথে সংশ্লিষ্ট এক সময়ের সাংবাদিকগণ আজ দেশের গুরুত্বপূর্ণ গণমাধ্যমে কর্মরত রয়েছেন। তাদের মতই নির্বাচিত নেতৃবৃন্দ সফলভাবে শিক্ষা জীবন শেষ করে সাংবাদিকতার অভিজ্ঞতা কাজে লাগিয়ে গণমাধ্যমসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে মানবিক ব্যক্তি হিসেবে নিজেদের কর্মজীবনে স্বাক্ষরতা রাখবেন। এছাড়াও অতীতের ন্যায়, আগামীতেও রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব এবং রাজশাহী প্রেসক্লাবের মধ্যকার বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতাপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।
সানশাইন/শামি