সর্বশেষ সংবাদ :

ভারতকে দেওয়া ট্রানজিট-ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করতে আইনি নোটিশ

সানশাইন ডেস্ক: ভারতকে দেওয়া ট্রানজিট ও ট্রান্সশিপমেন্টসহ সব সুবিধা বাতিল চেয়ে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। পররাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের এ নোটিশ পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আজিজুল হক এ নোটিশ পাঠিয়েছেন। পরে আইনজীবী মোহাম্মদ আজিজুল হক সাংবাদিকদের বলেন, নোটিশ পাওয়ার পর সরকার যদি ভারতকে দেওয়া ট্রানজিট, ট্রান্সপশিপমেন্ট সুবিধা, বৈষম্যমূলক চুক্তি বাতিলে পদক্ষেপ গ্রহণ না করে তাহলে প্রতিকার চেয়ে উচ্চ আদালতে রিট দায়ের করা হবে। তিনি আরও বলেন, ভারত এরইমধ্যে বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে। এখন বাংলাদেশের জনগণও চায় ভারতকে দেওয়া সব সুবিধা বাতিল করা হোক।

ওয়েবসাইটের তথ্য হালনাগাদ রাখার নির্দেশ
সানশাইন ডেস্ক: জাতীয় তথ্য বাতায়নে অনেক মন্ত্রণালয়-বিভাগ এবং অধীন দফতর ও সংস্থার ওয়েবসাইটগুলো হালনাগাদ রাখার নির্দেশনা দিয়ে সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিবকে সম্প্রতি চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ বিভাগ বলেছে, জাতীয় তথ্য বাতায়নে অনেক মন্ত্রণালয়-বিভাগ এবং অধীন দফতর ও সংস্থার ওয়েবসাইটগুলো নিয়মিত হালনাগাদ করা হচ্ছে না। তাই এই নির্দেশনা দেওয়া হয়েছে।
সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা সম্বলিত চিঠি সব মন্ত্রণালয়, বিভাগ ও অধীনস্থ দফতর ও সংস্থার প্রধানদের কাছে পাঠানো হয়। চিঠিতে বলা হয়েছে, জাতীয় তথ্য বাতায়নে অনেক মন্ত্রণালয়-বিভাগ ও আওতাধীন দফতর-সংস্থার ওয়েবসাইট নিয়মিত হালনাগাদ করা হচ্ছে না। বিশেষ করে কর্মকর্তাদের নাম, পদবি, মোবাইল নম্বর, টেলিফোন নম্বর, ছবি ও দাফতরিক ই-মেইলসহ প্রয়োজনীয় তথ্যাবলি ওয়েবসাইটে যথাযথভাবে প্রদর্শিত হচ্ছে না।
চিঠিতে আরও বলা হয়, এ অবস্থায় মন্ত্রণালয়-বিভাগ ও অধীন দফতর ও সংস্থার ওয়েবসাইটে সব কর্মকর্তার প্রয়োজনীয় তথ্যাবলীসহ অন্যান্য তথ্য নিয়মিত হালনাগাদ করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হলো।


প্রকাশিত: April 18, 2025 | সময়: 2:52 am | সুমন শেখ

আরও খবর