এসএসসি পরীক্ষার্থীদের সহায়তায় পবা ছাত্রদলের ‘হেল্প ডেস্ক’ চলমান 

জিয়াউল কবীর স্বপন:

চলমান এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের জন্য ‘হেল্প ডেস্ক’ চালু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পরীক্ষা শুরুর আগে কেন্দ্রগুলোর নির্ধারিত দুরত্বে পরীক্ষার্থীদের মাঝে কলম, স্কেল, স্বচ্ছ ব্যাগ ও পানি বিতরণ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এছাড়াও আগত অভিভাবকদের মাঝে খাবার পানি, ফার্স্ট এইড সেবা ও বিশ্রামের জন্য চেয়ারের ব্যবস্থা করেছে ছাত্রদল। সেই লক্ষ্যে মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে পবা উপজেলার এসএসসি ও সমমান পরীক্ষার ২০টি কেন্দ্রে এ হেল্প ডেস্কের উদ্বোধন করেন জেলা শাখার ছাত্রদলের সদস্য সচিব আল আমিন হোসেন।

এসময় তিনি বলেন, শিক্ষার্থীদের সুযোগ–সুবিধা নিশ্চিত করতে প্রতিষ্ঠার পর থেকে কাজ করে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। স্বৈরাচারের আমলে নানামুখী নির্যাতনের কারণে শিক্ষার্থী বান্ধব এই সংগঠন শিক্ষার্থীদের জন্য কাজ করার সুযোগ না পেলেও এখন থেকেই চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীদের কল্যাণে নানামুখী কার্যক্রম। তারই ধারাবাহিকতায় ছাত্রদলের নেতাকর্মীরা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য হেল্পডেস্ক বসিয়েছে। এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার্থে পবায় ২০টি কেন্দ্রে আমরা হেল্প ডেস্ক চালু করেছি। পাশাপাশি পরীক্ষা কেন্দ্রে বাইরে অবস্থানরত অভিভাবকদের জন্য খাবার পানি, প্রাথমিক চিকিৎসা সেবা (ফার্স্ট এইড) ও বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে। এসএসসি ও সমমান পরীক্ষা চলাকালীন প্রতিদিন এ সুবিধা চালু থাকবে বলে জানান তিনি।

তিনি আরও জানিয়েছেন, মঙ্গলবার সকাল থেকে পরীক্ষা কেন্দ্রগুলোর পাশে নির্ধারিত দুরত্ব বজায় রেখে অস্থায়ী হেল্প ডেস্ক ছাত্রদল। হেল্প ডেস্ক থেকে আগত পরীক্ষার্থীদের মাঝে কলম, স্কেল, স্বচ্ছ ব্যাগ ও পানি করা হয়। এসময় পরীক্ষার্থীরাও ছাত্রদলের হেল্প ডেস্ক থেকে সহায়তা নেন। এসব হেল্প ডেস্ক থেকে শিক্ষার্থীদের আসন বিন্যাস, রুম নং সহ এ সংক্রান্ত তথ্য দিয়ে সহায়তা করেন ছাত্রদলের নেতাকর্মীরা। নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয়, বায়া স্কুল এন্ড কলেজ, নওহাটা বালিকা উচ্চ বিদ্যালয় সহ পবা উপজেলার মোট ২০টি কেন্দ্রে শিক্ষার্থীদের সহায়তায় তথ্য প্রদান ডেস্ক ও ফার্স্টে এইড সুবিধা দিচ্ছে ছাত্রদল।

এসময় পরীক্ষার্থীদের মধ্যে সুরমা আক্তার, হাসানুজ্জামান, নির্ঝর রহমান ও সাকিবুল ইসলাম নামে কয়েকজন পরীক্ষার্থী বলেন, অনেকেই পরীক্ষা কেন্দ্রের রুম নম্বর খুজে পাচ্ছে না। ছাত্রদলের হেল্প ডেস্ক থেকে রুম নম্বর, আসন নম্বর জানিয়ে দেওয়া হচ্ছে। এটা খুবই ভালো কাজ। পরীক্ষা মানেই একটু নার্ভাসনেস থাকে। অনেকেই পরীক্ষার্থীদের মানসিক ভাবে পরামর্শ দিচ্ছেন। সব ছাত্র সংগঠনের এ ধরণের ভালো কাজে মনোযোগ দেয়া উচিত।

অভিভাবকদের মধ্যে সানজিদা আক্তার, শিলা রাণী ও রাইসুল ইসলাম সহ কয়েকজন অভিভাবক বলেন, পরীক্ষা কেন্দ্রের বাইরে অভিভাবকদের বসে বিশ্রামের ব্যবস্থা করেছে ছাত্রদলের কর্মীরা। এগুলো ভালো উদ্যোগ। সব ছাত্রসংগঠনগুলো মিলেমিশে কাজ করলে দেশ এগিয়ে যাবে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও নওহাটা পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক সোহেল রহমান, রাজশাহী জেলা ছাত্রদলের সদস্য আসলাম হোসেন, নওহাটা পৌর ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল কবির সজল, পবা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মাওলা প্রিন্স, নওহাটা মহিলা ডিগ্রি কলেজ ছাত্র দলের তাম্মিনা আক্তার ও সাধারণ সম্পাদক ইসরাত জাহান বাবলি, পারিলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হুমায়ুন কবির, বড়গাছি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাসুম কবির সরকার, হরিপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আমিন আল মারুফ, বড়গাছি ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জনি, হরিয়ান ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি সাদ্দাম হোসেন, নওহাটা পৌরসভা ছাত্রদলের সদস্য সাব্বির, ৭নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি নাসির উদ্দিন টিটু, ওয়ার্ড সভাপতি সামিউল কবির অরন্য, ৯নং সাংগঠনিক সম্পাদক হাবিব নওহাটা পৌরসভা ছাত্রদল নেতা রাতুল, নওহাটা ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা, মিফতা, মোবিন, সাম্মিল, ইমরুল ফরহাদ, সিয়াম, নিলয় প্রমুখ।

সানশাইন/রাজ


প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৫ | সময়: ১২:৪৭ অপরাহ্ণ | Daily Sunshine