বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতে বেঞ্চ সহকারি পদে নিয়োগে প্রথম স্থান অর্জনকারীকে বাদ দিয়ে অনিয়ম, জালিয়াতির মাধ্যমে অন্য প্রার্থীকে নিয়োগ দেওয়ায় নিয়োগ বাতিল চেয়ে আবেদন করেছে প্রথম স্থান অর্জনকারী আব্দুল ওয়ারেছ। তিনি অবৈধ নিয়োগদাতা কর্তৃপক্ষকে সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতায় আনার দাবী জানান।
এ ব্যাপারে লিখিত অভিযোগে জানা গেছে, ২০২৩ সালের ১১ মার্চ পত্রিকা মারফত জয়পুরহাট চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত কার্যালয়ে বেঞ্চ সহকারী পদে নিয়োগ বিঞ্জপ্তি প্রকাশ করা হয়। পরবর্তীতে আবেদনকারীদের ১৫ জুন লিখিত ও ২২ জুন জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতে মৌখিক পরীক্ষা নেওয়া হয়। মৌখিক ও লিখিত পরীক্ষায় ১ম স্থান অর্জনকারী আব্দুল ওয়ারেছকে বাদ দিয়ে ব্রাহ্মনবাড়িয়ার তৎকালীন আইনমন্ত্রীর এলাকার ১ জনকে বেঞ্চ সহকারী পদে নিয়োগ দেওয়া হয়েছে।
১ম স্থান অর্জনকারী আব্দুল ওয়ারেছকে বাদ দিয়ে অনিয়ম, জালিয়াতির মাধ্যমে অন্য কাউকে নিয়োগ দেওয়ার ঘটনার বিচার চেয়ে ২০২৪ সালের ২১ অক্টোবর জয়পুরহাট জজ কোর্টে মানববন্ধন করেন ভুক্তভোগিসহ আইনজীবীগন। মানববন্ধনে জানানো হয় সেই সময় জয়পুরহাট আদালতে ৪৪ জন কর্মচারী নিয়োগ করা হয়।
তারমধ্যে ২৮ জনই ব্রাহ্মনবাড়িয়া জেলার। জয়পুরহাট জেলার প্রার্থীদের রঞ্চিত করে অন্য জেলার প্রার্থীদের নিয়োগ দেওয়ায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানানো হয়। দুর্নীতি, অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে নিয়োগকৃত সকল নিয়োগ বাতিলের দাবী জানান তারা।
ভুক্তভোগির মতে, গত ২ মার্চ প্রশাসনের সকল জায়গায় দুর্নীতি, অনিয়ম ও জালিয়াতির প্রমাণসহ তথ্য প্রেরণ করা হয়েছে। অনতিবিলম্বে স্বজনপ্রীতির এই অবৈধ নিয়োগ বাতিল করে বৈধ প্রার্খীকে নিয়োগ প্রদান করার দাবী জানান। এছাড়া প্রশাসনের মাধ্যমে তদন্ত করে এই নিয়োগ প্রক্রিয়ার সাথে জড়িত সকল কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা প্রহন করার দাবী জানান তিনি।