সর্বশেষ সংবাদ :

পুঠিয়ার বেলপুকুর ইউপির বিএনপি নেতা সাহেদের অসুস্থ স্ত্রীকে দেখতে হাসপাতালে শিল্পপতি মোহাম্মদ আব্দুস সাত্তার

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পুঠিয়ার ০২নং বেলপুকুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দক্ষিণ কাজীপাড়া গ্রামের বিএনপির সেক্রেটারি সাহেদ আলীর স্ত্রী আয়েশা সিদ্দীকি কিডনি জনিত রোগে অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেলের ১২ নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
শুক্রবার তাকে দেখতে হাসপাতালে আসেন পুঠিয়া দুর্গাপুর আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক মোহাম্মদ আব্দুস সাত্তার।
শিল্পপতি মোহাম্মদ আব্দুস সাত্তার এ সময় তার চিকিৎসার বিষয়ে খোঁজ নেন। পাশাপাশি আর্থিক সহযোগিতা দেন। সেই সঙ্গে অসুস্থ আয়েশা সিদ্দীকির আশু রোগমুক্তি কামনা করেন তিনি। এসময় তার সঙ্গে বেলপুকুর ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৫ | সময়: ৩:১৩ পূর্বাহ্ণ | সুমন শেখ