সর্বশেষ সংবাদ :

১০ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্তকে পুলিশে সোপর্দ

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৫০ বছর বয়সী এক ব্যক্তিকে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে নগরের রাজপাড়া থানার বসুয়া উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. আবুল কালাম। তিনি ওই এলাকারই বাসিন্দা।
শুক্রবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
পরে তাঁরা রাজপাড়া থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে এবং অভিযুক্ত আবুল কালামকে আটক করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় শিশুটির অভিভাবক রাজপাড়া থানায় অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে তাঁকে গ্রেপ্তার দেখায়। গ্রেপ্তার ব্যক্তিকে শুক্রবারই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।


প্রকাশিত: October 10, 2026 | সময়: 6:29 am | সুমন শেখ

আরও খবর