, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী বেতার শিল্পী সংস্থা (রাবেশিস) এর নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধায় নগরীর এক চাইনিজ রেস্টুরেন্টে রাজশাহী বেতারের সকল শিল্পীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভার শুরুতেই গাজা উপত্যকায় নির্যাতিত ফিলিস্তিনিদের উদ্দেশ্যে এক মিনিট দাড়িঁয়ে নিরাবতা পালন করা হয়। মতবিনিময় শেষে সর্ব সম্মতিক্রমে- এড. মুন্সী আবুল কালাম আজাদকে সভাপতি এবং এড. মইনুল ইসলাম খোকনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এছাড়াও মো. রবিউজ্জমান স্বপনকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
এসময় রাজশাহী বেতারের শিল্পীরা বিগত সময়ে নানা বৈষম্যের চিত্র তুলে ধরেন। এছাড়াও নবগঠিত কমিটির সকল সদস্য রাজশাহী বেতারের সকল বৈষম্য দূর করে নতুন একটি শিল্পী সমাজ উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন- রাজশাহী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম মোস্তফা মামুন, রাজশাহী বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগের সহকারী অধ্যাপক আলমগীর পারভেজ সুমন, শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মহোসিন আলী ও নিসচা’র রাজশাহীর সভাপতি তৌফিক আহসান টিটু।