সর্বশেষ সংবাদ :

বাংলাদেশ শিক্ষক সমিতি চারঘাট উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ শিক্ষক সমিতি রাজশাহীর চারঘাট উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার চারঘাট বালিকা উচ্চ বিদ্যালয়ে বেসরকারি শিক্ষক ও কর্মচারি চাকুরী জাতীয়করণের এক দফা এক দাবীতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
নাওপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওয়াজনবীর সভাপতিত্বে ও হরিদাগাছী বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির প্রেসিডিয়াম সদস্য মো. ইউসুফ আলী। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির প্রেসিডিয়াম সদস্য গোলাম সোরয়ার স্বপন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির যুগ্ম মহাসচিব মো. রবিউল ইসলাম, বাংলাদেশ শিক্ষক সমিতির প্রচার সম্পাদক নজরুল ইসলাম, রাজশাহী জেলা উপদেষ্টা আমজাদ হোসেন ও বাবর আলী, রাজশাহী জেলা সদস্য সচিব জাইদুর রহমান, প্রধান শিক্ষক এ কে এম রশিদুল হাসান।
অনুষ্ঠানের ২য় অধিবেশনে চারঘাট উপজেলা শিক্ষক সমিতির সভাপতি পদে হোলিদাগাছী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক পদে খোরদোগোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের কে এম রশিদুল হাসান এবং সাংগঠনিক সম্পাদক পদে ঝিকরা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক তরিকুল ইসলাম।


প্রকাশিত: April 7, 2025 | সময়: 3:17 am | সুমন শেখ