মৃৃত বিএনপি ও বৈষম্য বিরোধী আন্দোলনে আহত পরিবারের পাশে বিএনপি নেতা মিলন

স্টাফ রিপোর্টার: পবা উপজেলা মৃত পরিবারের ও বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আহত পরিবারের খোঁজ খবর নেন এবং ঈদ উপহার প্রদান করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি এডভোকেট শফিকুল হক মিলন। শনিবার সকাল থেকে দপুর পর্যন্ত তিনি এই সব পরিবারের মাঝে যান। তিনি দুপুরে পবা জেলার দলিল লেখক সমিতির সাবেক সভাপতি ও বিএনপি নেতা মরহুম দুলাল হোসেনের বাসায় গিয়ে পরিবারের খোঁজ খবর নেন এবং তারেক জিয়ার নির্দেশে আর্থিক সাহায্য প্রদান করেন।
এছাড়াও বিএনপি নেতা মরহুম ডাবলু, আলমগীর ও ডাকুর পরিবারকে আর্থিক সাহায্য প্রদান করেন। এরপর পবার হুজুরীপাড়ায় অবস্থিত পবা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সেলিম রেজা বাচ্চুর কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন। সেইসাথে তিনি ৫ আগষ্টে বৈষম্য বিরোধী আন্দোলনের আহত গুলিবিদ্ধ ছাত্র সালমান এর বাসায় গিয়ে তার খোঁজ খবর নেন এবং ঈদ উপহার হাতে তুলে দেন।
এছাড়াও কাঁটাখালীর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন আয়োজনে ২০০ জন অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন। এসময় তিনি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপি এখনও রাষ্ট্রীয় ক্ষমতায় আসেনি। ক্ষমতায় যাবার আগে ভালো কাজ করে মানুষে মন জয় করতে হবে। কাজেই মানুষদের সাথে থেকে তাদের জন্য কাজ করার আহ্বান জানান তিনি।


প্রকাশিত: মার্চ ৩০, ২০২৫ | সময়: ৩:১৪ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর