সর্বশেষ সংবাদ :

রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের উদ্যোগে প্রতিবন্ধী, এতিম ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের উদ্যোগে গনকপাড়া মোড়ে প্রতিবন্ধী, এতিম ও দুস্থ প্রায় ৬০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
শনিবার এ ঈদ সামগ্রীর প্রতিটি প্যাকেটে রয়েছে ১ কেজি পোলাও চাউল, ১ কেজি চিনি, ৫০০ গ্রাম লাচ্ছা সেমাই ও ৫০০ গ্রাম খিল সেমাই। এটি রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের ২০তম ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান। রাজশাহী ব্যবসায়ী সমন¦য় পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী বলেন, সমাজের অসহায় দুঃস্থ মানুষের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতেই রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের এই ক্ষদ্র প্রয়াস।
ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, দৈনিক সোনার দেশের সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, সেভ দা নেচার চেয়ারম্যান মিজানুর রহমান, এছাড়াও উপস্থিত ছিলেন, রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সহ-সভাপতি বিমল কুমার সরকার সরকার, যুগ্ম সম্পাদক আলী আশরাফ রোকন, বেকারী মালিক সমিতির সভাপতি সেলিম রেজা, কোষাধাক্ষ আফসার আলী মন্ডল, রাজশাহী বেনেতি ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মোঃ মাজিবর রহমান, বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতি রাজশাহী শাখার সহ-সভাপতি মাহবুব রাজ্জাক নয়ন, স্ব-নির্ভর প্রতিবন্ধী সংস্থার সভাপতি আব্দুল মোমিন ও রজনীগন্ধা প্রতিবন্ধী সংস্থার সভাপতি রাসেল প্রমূখ।


প্রকাশিত: March 30, 2025 | সময়: 3:12 am | সুমন শেখ

আরও খবর