সর্বশেষ সংবাদ :

মহানগরীতে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা

স্টাফ রিপোর্টার: ১৫নং ওয়ার্ড জামায়াতে ইসলামী, বোয়ালিয়া মডেল থানা রাজশাহীর মহানগরের আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামের ভারপ্রাপ্ত সেক্রেটারি মাহবুবুল আহসান বুলবুল।
আরো মেহমান হিসেবে উপস্থিত ছিলেন রনভি সভাপতি, জামায়াতে ইসলাম রাজশাহী মহানগর এর শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক এ কে এম সারোয়ার জাহান প্রিন্স। রাজশাহী জেলা সেক্রেটারি গোলাম মর্তুজা, রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, গোদাগাড়ী পৌরসভার সাবেক মেয়র, বোয়ালিয়া মডেল থানার সহকারী সেক্রেটারি আমিনুল ইসলাম।
:অনুষ্ঠানে বক্তারা রাজশাহী মহানগরী জামাতের পক্ষ থেকে যাদেরকে মনোনীত করা হয়েছে হারুক জিতুক তাদের পাশে দাঁড়াবার জন্য সকলকে আহ্বান জানান।
আল্লাহর দেয়া আইন মেনে বর্তমান রমজানে যেভাবে পালন করা হয়েছে রমজান পরবর্তী বাকি ১১ মাস একইভাবে সকলকে সব ধরনের গুনাহ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয় অনুষ্ঠান থেকে।
এ সময় প্রধান অতিথি ও অন্যান্য নেতৃবৃন্দ ১৫ নম্বর ওয়ার্ড থেকে জামাত ইসলামী মনোনীত ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান কে সকলের সামনে পরিচিত করিয়ে দেন।
অনুষ্ঠানে বক্তারা রাজশাহী মহানগরী জামাতের পক্ষ থেকে যাদেরকে মনোনীত করা হয়েছে হারুক জিতুক তাদের পাশে দাঁড়াবার জন্য সকলকে আহ্বান জানান।
আল্লাহর দেয়া আইন মেনে বর্তমান রমজানে যেভাবে পালন করা হয়েছে রমজান পরবর্তী বাকি ১১ মাস একইভাবে সকলকে সব ধরনের গুনাহ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয় অনুষ্ঠান থেকে।
এ সময় প্রধান অতিথি ও অন্যান্য নেতৃবৃন্দ ১৫ নম্বর ওয়ার্ড থেকে জামাত ইসলামী মনোনীত ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান কে সকলের সামনে পরিচিত করিয়ে দেন।
অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান বলেন, রাজশাহী মহানগর জামাতে ইসলামের পক্ষ থেকে আমাকে ১৫ নং ওয়ার্ড বাসির খেদমত করার সুযোগ করে দেওয়া হয় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। দল মতের উর্ধ্বে উঠে এই ওয়ার্ড কে সব চাইতে সেরা ওয়ার্ড হিসেবে গড়ে তোলায় আমার মূল লক্ষ্য।
আপনাদের সকলের সমর্থন পেলে ৩০ টি ওয়ার্ডের মধ্যে সেরা ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ। এ সময় অনুষ্ঠানে জামায়াতে ইসলামের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


প্রকাশিত: March 28, 2025 | সময়: 3:20 am | সুমন শেখ

আরও খবর