সর্বশেষ সংবাদ :

রাবিতে ঈদ সামগ্রি বিতরণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কৃষি প্রকল্প, স্টুয়ার্ড শাখা ও সৌন্দর্যবর্ধন প্রকল্পের দৈনিক মজুরিভিত্তিতে নিয়োগপ্রাপ্ত প্রহরী ও শ্রমিকদের একাংশের মধ্যে ঈদ সামগ্রি বিতরণ করা হয়েছে।
বুধবার এবং বৃহস্পতিবার উপ-উপাচার্য (প্রশাসন) দপ্তরের ব্যব¯’াপনায় আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান এই ঈদ সামগ্রি বিতরণ করেন।


প্রকাশিত: March 28, 2025 | সময়: 3:19 am | সুমন শেখ