সর্বশেষ সংবাদ :

চারঘাটে ভিজিএফ বিতরণে অনিয়মের অভিযোগ

স্টাফ রিপোর্টার, চারঘাট: রাজশাহীর চারঘাট উপজেলার একমাত্র পৌরসভায় গরীব দুখি অসহায়দের জন্য সরকারী বরাদ্দের ঈদের উপহার ভিজিএফ এর চাল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ভিজিএফ চাল বিতরণের দায়িত্ব প্রাপ্ত ট্যাগ অফিসার উপজেলা সমন্বয়কারী গ্রাম-আদালত প্রকল্পের ইমতিয়াজ আহমেদের অনুপস্থিতিতেই চাল বিতরণ শুরু করেন পৌর কর্তৃপক্ষ। তবে ট্যাগ অফিসারের দাবি এ সংক্রান্ত কোন চিঠি পৌর কর্তৃপক্ষ থেকে তিনি পাননি। তবে চাল বিতরণের শেষ মুহুর্তে পৌর কর্তৃপক্ষ তাকে ফোনে জানালে তিনি সেখানে উপস্থিত হন। এ দিকে চাল বিতরণে কোনরুপ অনিয়ম হচ্ছে না বলে দাবি করেছেন পৌর নির্বাহী কর্মকর্তা মোবারক হোসেন।
পৌরসভা সূত্রে জানা যায়, ৩ দিন ব্যাপি পৌরসভার প্রায় ৯টি ওয়ার্ডের ৪ হাজার ৬১০টি ভিজিএফ কার্ডের অনুকূলে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হবে। গত মঙ্গলবার পৌরসভার ১নং ওয়ার্ড, ২নং ওয়ার্ড ও ৩ নং ওয়ার্ডের ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। সকাল থেকে বিকাল পর্যন্ত এই চাল বিতরণকালে অনিয়মের একাধিক অভিযোগ পাওয়া যায়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ভিজিএফ এর চাল বিতরণে ১০ কেজি চাল দেবার কথা থাকলেও বালতির মাধ্যমে ৮-৯ কেজি চাল বিতরণ করা হচ্ছে। এমনকি চাল মাপার জন্য ডিজিটাল স্কেল মেশিন ব্যবহার করার নিয়ম থাকলেও সেটাকে তোয়াক্কা না করে পৌরসভা কর্তৃপক্ষ নিজের ইচ্ছা মত প্লাস্টিকের বালতির মাধ্যমে চাল বিতরণ অব্যাহত রেখেছেন। অপরদিকে নিয়ম বহির্ভুতভাবে রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের সক্রিয় উপস্থিতি ও তদারকির মাধ্যমে চাল বিতরণ করা হচ্ছে।
ভিজিএফ চাল নিতে আসা একাধিক উপকারভোগী জানান, আমাদের প্রত্যেক ভিজিএফ কার্ডের জন্য ১০ কেজি চাল দেয়ার কথা থাকলেও ৮-৯ কেজি করে মিলছে। বালতিতে মেপে চাল দেয়া হচ্ছে। ফলে বাইরে মেপে দেখা যায় প্রত্যেককে চাল কম দেয়া হচ্ছে। এদিকে কার্ড বিতরণে অনিয়মে অনেক নিম্ন আয়ের হতদরিদ্ররা কার্ড পায়নি বলে জানিয়েছেন ভুক্তভোগী আমির হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক জান্নাতুল ফেরদৌস বলেন, এ পর্যন্ত কিছু অনিয়মের খবর এসেছে। ঘটনার তদন্ত স্বাপেক্ষে জেনেছি কয়েকজন অসুস্থ ব্যক্তির চাল একত্র করে একটি ভ্যানে নিয়ে গেছে।


প্রকাশিত: March 28, 2025 | সময়: 3:16 am | সুমন শেখ