পবায় বিএনপি নেতা রায়হান দেশের মানুষ ধানের শীর্ষে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে

স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রায়হানুল আলম রায়হান বলেছেন,সামনে জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ ধানের শীর্ষে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে।
মঙ্গলবার (২৫ ই মার্চ) বিকেলে রাজশাহীর পবা উপজেলার কাটাখালি মাসকাটাদীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ কাটাখালি পৌরসভার সকল প্রয়াত নেতাকর্মীর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল প্রধান বক্তার বক্তব্যে তিনি এগুলো কথা বলেন।
রায়হান বলেন, “দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। নির্বাচন কিভাবে পিছিয়ে নেয়া যায় তা নিয়ে পরিকল্পনা করা হচ্ছে। যারা এগুলো করছেন আমি তাদের উদ্দেশ্য বলতে চাই আপনারা ষড়যন্ত্র করে লাভ নাই। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা এগিয়ে যাবো। আমরা দেশ থেকে ১৬ বছরের স্বৈরাচার বিতাড়িত করেছি, আমরা আর পিছু পা হঠবো না।”
সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বাবু বিশ্বনাথ সরকার।
কাটাখালি বণিক সমিতির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও কাটাখলি পৌরসভা বিএনপির সদস্য সচিব নাজমুল হক এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির আহব্বায়ক আলী হোসেন, যুগ্ম আহব্বায়ক শাহাদাত হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার আমিন বিপুল, যুগ্ম আহব্বায়ক মোস্তাফিজুর রহমান বিদ্যুৎ, জেলা ছাত্রদলের সদস্য সচিব আল আমিন প্রমুখ। এইসময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চেয়ে বিশেষ মোনাজাত করা হয়।


প্রকাশিত: মার্চ ২৬, ২০২৫ | সময়: ৩:১৮ পূর্বাহ্ণ | সুমন শেখ