বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর ও আশেপাশের জেলা ও উপজেলাতে বিভিন্ন সংগঠনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নওঁগা জেলর নিযামতপুর , পত্নীতলা ও রাজশাহী জেলার গোদাগাড়ীতে বিভিন্ন সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মার্চ) রাজশাহী জেলার ভিন্ন ভিন্ন স্থানে বিভিন্ন সংগঠনের আয়োজনে এসব দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
নিয়ামতপুর প্রতিনিধি: প্রতি বছরের ন্যায় এবারও নওগাঁর ঠাকুর মান্দার জমিদার অমিত রায়, (পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহন করায় নাম হয় মাহবুব ইসলাম) উত্তরসূরী অশোক রায়ের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ২৩ মার্চ রবিবার ঠাকুর মান্দার জমিদার বাড়ীতে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (নিয়ামতপুর, মান্দা সার্কেল) জাকিরুল ইসলাম, মাহবুব ইসলামের ছেলে জমিদারের উত্তরসূরী অশোক রায় বাপ্পি, জমিদার দেবাশীষ রায়, নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, নিয়ামতপুরের রসুলপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য রবিউল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শত শত রোজাদার ব্যক্তি। উপস্থিত সকলে জমিদার অমিত রায় (ইসলাম ধর্ম গ্রহন করায় নতুন নাম মাহবুব ইসলাম) এর আত্মার মঙ্গলকামনা করে দোয়া করা হয়।
পত্নীতলা প্রতিনিধি : পত্নীতলায় বিশিষ্টজনদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নজিপুর পৌরসভা জামায়াতে ইসলামীর উদ্যোগে রবিবার বিকালে উপজেলা সদর নজিপুর লাইনস্টোন ফুট গার্ডেন কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। নজিপুর পৌরসভার জামায়াতে ইসলামীর আমীর মোফাচ্ছেল হোসেন এর সভাপতিত্বে এবং সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফের সঞ্চালনায় উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য জামায়াত মনোনীত (পত্নীতলা- ধামুরহাট) ৪৭ নওগাঁ-২ আসনের সাংসদ সদস্য পদ প্রার্থী ইন্জিনিয়ার মোঃ এনামুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ও পত্নীতলা উপজেলার সাবেক ভাইস- চেয়ারম্যান অধ্যাপক মাওলানা মোঃ হাবিবুর রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী নাজমুল ইসলাম, পত্নীতলা উপজেলা শাখা জামায়াতের আমীর মাওলানা মোঃ আব্দুল মকিম। অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর ডাঃ আবু ওবায়দা, নওগাঁ জেলা জামায়াতের কর্মপর্ষদ সদস্য মাওলানা মোহাম্মদ শামসুল হুদা, নজিপুর পৌরসভার সাবেক আমীর ব্যাংকার আতাউর রহমান, জামায়াত নেতা সিটি ডিজিটাল ডায়াগনস্টিকের প্রোপাইটর সহ-অধ্যাপক হারুনুর রশিদ, জামায়াত নেতা আখতার ফারুক সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, চিকিৎসক, ব্যাংকার, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী ও বিভিন্ন শ্রেনীপেশার মানুষ।
দুর্গাপুর: রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জামায়াতে ইসলামীর দলীয় সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন বলেছেন, মানবতার মুক্তির জন্য ইসলামের বিজয় অনিবার্য। ইসলাম বিজয়ী হবেই হবে, সেটা আপনাকে নিয়ে অথবা আপনাকে ছাড়াই। সুতরাং প্রত্যেক মুসলমানের উচিত আল্লাহর দ্বীনকে বিজয়ী করার সংগ্রামে অংশগ্রহণ করা।
এছাড়াও আগামীতে বাংলাদেশে আল্লাহর আইন প্রতিষ্ঠার যে সম্ভাবনা তৈরি হয়েছে সেটা কাজে লাগাতে তিনি সবাইকে উদাত্ত আহ্বান জানান।
সোমবার বিকেলে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে মোল্লাপাড়া ইক্ষু সেন্টার মাঠে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেন নুরুজ্জামান লিটন।
ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে ও সেক্রেটারি বাবুল হোসেনের সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা আহমদ উল্লাহ ও পুঠিয়া উপজেলা আমীর মাওলানা মনজুর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জামায়াত নেতা তাহের হুদা রঞ্জু ও শিলমাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান প্রমুখ।
পত্নীতলা ডায়াবেটিস সমিতি: পত্নীতলায় বিশিষ্টজনদের নিয়ে ডায়াবেটিস সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে ডায়াবেটিস সমিতির আয়োজনে নজিপুর পুরাতন বাজার এলাকায় এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা আলিমুজ্জামান মিলন এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন ডায়াবেটিস সমিতির এডহক কমিটির সদস্য ডাঃ আবু ওবায়দা, মুক্তিযোদ্ধা সাদেক উদ্দিন আহমেদ, ডাঃ আলাউদ্দিন, মর্তুজা রেজা, আলিউল ইসলাম, মোস্তফা শাহ চৌধুরী সহ অন্যান্য সূধিজন প্রমূখ। পরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
গোদাগাড়ীতে মেজর শরীফ: মেজর জেনারেল শরিফ বলেছেন দেশি-বিদেশি কুচক্রী মহল বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছে। ষড়যন্ত্রের ডালপালা যেন বৃক্ষে পরিণত না হয় এজন্য নির্বাচনের রোডম্যাপ প্রয়োজন। এই সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে কোনো কিছুই সম্ভব না। তারেক রহমানের নির্দেশ এই সরকারকে সফল করার মধ্য দিয়ে আগামী দিনে এদেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে গোদাগাড়ী উপজেলার পাকড়ী ইউনিয়ন বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় পাকড়ী কলেজ মাঠে বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব ও চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিন। পাকড়ী ইউনিয়ন মৎস্যজীবী দল সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে ও সাবেক সভাপতি যুবদল কজিমুল ইসলামের সঞ্চালনায় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের সভায় উপস্থিত ছিলেন।