বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার,গোদাগাড়ীঃ
মেজর জেনারেল (অব:) শরিফ বলেছেন দেশি-বিদেশি কুচক্রী মহল বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছে ষড়যন্ত্রের ডালপালা যেন বৃক্ষে পরিণত না হয় এজন্য নির্বাচনের রোডম্যাপ প্রয়োজন। এই সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে কোনো কিছুই সম্ভব না। তারেক রহমানের নির্দেশ এই সরকারকে সফল করার মধ্য দিয়ে আগামী দিনে এদেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে গোদাগাড়ী উপজেলার পাকড়ী ইউনিয়ন বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় পাকড়ী কলেজ মাঠে বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব ও চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিন। পাকড়ী ইউনিয়ন মৎস্যজীবী দল সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে ও সাবেক সভাপতি যুবদল কজিমুল ইসলামের সঞ্চালনায় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের সভায় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা অংশগ্রহণ করেন।
সানশাইন / সাইফুল/শামি