সর্বশেষ সংবাদ :

শাহজাদপুরে গভীর রাতে পুলিশের অভিযানে ১০ জুয়াড়ি আটক

শাহজাদপুর প্রতিনিধি: সিরাজগঞ্জ শাহজাদপুরে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতারা এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় জুয়া খেলার সামগ্রী এবং নগদ ১৭২৮০ টাকা জব্দ করে থানা পুলিশ।
আটককৃতরা হলো, সঞ্জয় ঘোষ (৪৫), বিশ্বজিৎ (৩৬), সামায়ন (৫০), হুমায়ুন কবির (৪৮), মফিজুল ইসলাম (৩৫), সেলিম রেজা (৩৫), আজাদ খাঁ (৪৫), মুজাহার (৪৫) এবং নজরুল ইসলাম (৪৫)। এরা সবাই উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতারা গ্রামের বাসিন্দা।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতরা গ্রামের আজাদ শেখের বাড়ির একটি পরিত্যক্ত ঘরে জুয়া খেলা চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে উক্ত স্থানে অভিযান চালানো হয়। এ সময় জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়িকে গ্রেপ্তার সহ জুয়ার সামগ্রী এবং নগদ অর্থ জব্দ করা হয়। এদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করে গতকাল শনিবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


প্রকাশিত: July 12, 2026 | সময়: 3:53 am | সুমন শেখ