বাঘায় কলেজ শাখা ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার,বাঘা :

বাংলাদেশ জাতীয়তবাদী দল বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত শাহদৌলা সরকারি কলেজ শাখার আয়োজনে অত্র প্রতিষ্ঠান চত্বরে বৃহস্পতিবার (২০ এপ্রিল)এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 

জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও তিনি বিশেষ কারণবসত অনুপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক সালা উদ্দীন শামীম সরকার, বাঘা উপজেলা যুবদলের আহবায়ক জাহিদুল ইসলাম জুয়েল খান, বাঘা পৌর যুবদলের সদস্য সচিব আহসান মাহমুদ আজমল ও বাঘা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন বাঘা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদুল ইসলাম পালন, বাঘা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক তহিদুল ইসলাম কালু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সেলিম রেজা,উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবাক ফারুক আহমেদ, বাঘা উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আসিফ আহমেদ শাওন, কলেজ শাখা সভাপতি আশিক আহমেদ, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান পাপ্পু ও মিসন আহমেদ-সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

সানশাইন /নুরুজ্জামান /শামি


প্রকাশিত: মার্চ ২০, ২০২৫ | সময়: ১১:৩০ অপরাহ্ণ | Daily Sunshine