সর্বশেষ সংবাদ :

পোরশায় উপজেলা প্রশাসনের সঙ্গে ডাসকোর মতবিনিময় সভা

পোরশা প্রতিনিধি: বেইজ লাইন সার্ভের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নওগাঁর পোরশায় উপজেলা পর্যায়ের দায়িত্বশীল কর্তৃপক্ষের সাথে স্থানীয় এন জিও ডাসকোর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় স্থানীয় বেসরকারি সংস্থা ডাসকোর আয়োজন উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনা মুলক বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ আদনান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি নাবিলা ফেরদৌস। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাক্তার নাজির আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মামুন আর রশিদ, পোরশা থানা অফিসার ইনচার্জ আবুবক্কর সিদ্দিক, সমাজ সেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম শেখ, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তর প্রধান হামিম।
স্বাগত বক্তব্য দেন তোফাজ্জল হোসেন প্রকল্প সমন্বয়ক ডাসকো, কৃষিবিদ মামুনুর রশীদ ডাসকো, আলতাফুর রহমান মনিটরিং কর্মকর্তা ডাসকো, সহ সংশ্লিষ্ট ডাসকোর অন্যান্য কর্মী এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়রা।


প্রকাশিত: মার্চ ১৯, ২০২৫ | সময়: ৪:০২ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর