পবা পবা উপজেলা বিএনপির আহবায়ক আলী হোসেন, সদস্য সচিব আব্দুর রাজ্জাক

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সংশোধন করা হয়েছে। সংশোধিত কমিটিতে আহবায়ক পদে মো. আলী হোসেন ও সদস্য সচিব পদে আব্দুর রাজ্জাককে মনোনীত করা হয়েছে। রাজশাহী জেলা বিএনপির আহবায়ক মো. আবু সাইদ চাঁদ, সদস্য সচিব বিশ্বনাথ সরকার ও যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মার্শাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
যুগ্ম আহবায়ক পদে আছেন মো. মোজাফ্ফর হোসেন, শাহাদত হোসেন, মো. আব্দুল হালিম, কুতুব উদ্দিন বাদশা, মো. সুলতান আহমেদ, মো. সোহেল রানা, মো. মুন্নাফ ও মো. আব্দুস সালাম।


প্রকাশিত: মার্চ ১৮, ২০২৫ | সময়: ৩:৫৭ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর