সর্বশেষ সংবাদ :

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যক্রমে শতভাগ সাফল্য রাসিকের

স্টাফ রিপোর্টার: জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যক্রমে প্রায় শতভাগ সাফল্য অর্জন করেছে রাজশাহী সিটি করপোরেশন।
রাসিকের স্বাস্থ্য বিভাগ প্রেরিত তথ্য মতে, রাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ১৫ মার্চ ২০২৫ অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী ৮ হাজার ৭০৯ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৭ হাজার ৮৬৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে ৬-১১ মাস বয়সী ৮৫২৫ এবং ১২-৫৯ মাস বয়সী ৫৭৭৩০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। যা লক্ষ্যমাত্রায় প্রায় শতভাগ।


প্রকাশিত: March 17, 2025 | সময়: 3:58 am | সুমন শেখ

আরও খবর