কেশরহাটে পৌর জামায়াতের ইফতার মাহফিল

মোহনপুর প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশরহাট পৌর শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে দেশ ও জাতির কল্যানে দোয়া শেষে ইফতার অনুষ্ঠিত হয়। রবিবার কেশরহাট উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এ ইফতার অনুষ্ঠান করে দলটির নেতারা। কেশরহাট পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম।

 

আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শাখার নায়েবে আমীর মাওলানা আব্দুল খালেক, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলার সুরা সদস্য মাওলানা ইসমাইল আলম আলম আল হাসানী, মোহনপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা জিএম আবদুল আওয়াল, সেক্রেটারী আব্দুল গফুর মৃধা, কেশরহাট পৌর জামায়াতের নায়েবে আমীর মাওলানা আবুল কালাম, কেশরহাট পৌর জামায়াতের নায়েবে আমীর মাওলানা হাসান আলী, কেশরহাট বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক শরিফুল ইসলামসহ জামায়াতের নেতাকর্মীরা।

 

এসময় আগামী জাতীয় নির্বাচনে সকল এলাকায় সেন্টার কমিটি গঠণ করে বিপুল ভোটে বাংলাদেশ জামায়াত ইসলামীকে নির্বাচন করার জন্য ঐক্যমত পোষণ করেন তারা। সকলের নিরাপত্তাসহ জাতির কল্যাণে ইসলামী বিধান মোতাবেক দেশ পরিচালনা করার আশাও ব্যক্ত করেন নেতারা।

সানশাইন/রাসেল/শামি


প্রকাশিত: মার্চ ১৬, ২০২৫ | সময়: ৯:১৭ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর