বাঘায় এক মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার, বাঘা: রাজশাহীর বাঘায় পিতা-মাতার উপর অভিমান করে মারুফ ইসলাম (বক্কর) নামে এক বিকশোর আত্মহত্যা করেছে। শনিবার সকাল ১০টার দিকে নিজ বাড়ির শয়ন ঘরের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মারুফ ইসলাম উপজেলার পদ্মার চরাঞ্চল নিয়ে গঠিত চকরাজাপুর ইউনিয়নের পলাশি চরের শামরুল ইসলাম মিস্ত্রির ছেলে।
শামরুল ইসলাম মিস্ত্রি বলেন, আমার ছেলে মারুফ ইসলাম বক্কর (১২) স্থানীয় মাদ্রাসায় লেখাপড়া করে। লেখাপড়াতে সে অনেকটা অনাগ্রাহী। মাদ্রাসার কাউকে কিছু না বলে মাঝে মধ্যে বাড়িতে চলে আসে। বুঝিয়ে আবার রেখে আসা হয়। শনিবার সকালে আগের মতোই কাইকে কিছু না বলে বাড়িতে চলে আসলে তাকে বকা-বকি করে আমি মাঠে কাজে চলে যাই। কিছুক্ষণ পর লোক মাধ্যম জানতে পারি আমার ছেলে ঘরের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
এ বিষয়ে বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। তবে কারো কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দিয়ে এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে।


প্রকাশিত: মার্চ ১৬, ২০২৫ | সময়: ৩:৫৭ পূর্বাহ্ণ | সুমন শেখ