, , ।
স্টাফ রিপোর্টার, নওগাঁ: নওগাঁর জনগুরুত্বপূর্ণ একটি সড়ক হচ্ছে শহর বাইপাস। শহরের যানজট কমাতে ও ভারী যানবাহনগুলো শহরের বাহির দিয়ে যাতায়াতের জন্য শহরের উত্তর দিকে দিয়ে এই বাইপাস সড়ক নির্মাণ করা হয়। সময়ের চাহিদায় এই বাইপাস সড়কের দুই পাশ দিয়ে গড়ে উঠেছে বিভিন্ন শিল্প ও কলকারখানা।
বিশেষ করে সড়ক ব্যবস্থা ভালো হওয়ার কারণে গড়ে তোলা হয়েছে বড় বড় অটোরাইস মিল, কোল্ড স্টোরেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠান। ফলে এই সড়ক দিয়ে ভারী যানবাহনের চলাচল অনেক বেশি। কিন্তু গুরুত্বপূর্ণ সড়কটি প্রশস্তকরণ না হওযায় ক্রসিং করতে গিয়ে প্রতিনিয়তই ঘটছে সড়ক দুর্ঘটনা। অনেকেই মারা যাচ্ছে আবার অনেকেই হচ্ছেন আহত।
সম্প্রতি গত মঙ্গলবার দুপুরেও এই বাইপাস সড়কের খলিশাকুড়ি মোড় এলাকায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়। শুধু এই দুর্ঘটনায় নয় প্রতিনিয়তই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এর কারণ হিসেবে এই সরু সড়ককে দায়ী করছেন স্থানীয়য়রা। পাশাপাশি বেপরোয়া গতিতে চালানো যাহবাহনগুলোকে। তাই দ্রুত সড়কটিকে আধুনিকায়নের মাধ্যমে প্রশস্তকরণ করনের দাবি স্থানীয়দের।
নওগাঁর সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, চলমান জেলার ৩টি আঞ্চলিক ও ৩টি জেলা সড়ক প্রকল্পের একটি প্যাকেজের মাধ্যমে নওগাঁ-বগুড়া শহর বাইপাস সড়কটি ৮ কিলোমিটার ৩৪ ফিট প্রস্থে উন্নীত করার প্যাকেজটির দরপত্র মূল্যায়ন প্রতিবেদন (সিএস) অনুমোদনের জন্য ২০২৪ সালের অক্টোবর মাসে মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়।
এই ৮কিলোমিটার সড়কটির প্রস্থকরণের মূল্য ৩৪ কোটি ৯৯ লাখ টাকা। কিন্তু মন্ত্রণালয়ে ঠিকাদার নিয়োগের জটিলতার মারপ্যাঁচে ৬ মাস ধরে আটকে আছে প্রশস্তকরণের কাজ। এদিকে এই প্রকল্পের মেয়াদ শেষ হবে ২৫ সালের ৩১ ডিসেম্বর। তাই নির্ধারিত সময়েরর মধ্যে ঠিকাদার নিয়োগ দিয়ে প্রশস্তকরণ কাজ শেষ না হলে ভোগান্তি পোহাতে হবে যানবাহন চালক ও স্থানীয়দের।
মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিক্সার চালকরা বলেন, শহরের রাস্তায় সবসময় জ্যাম লেগেই থাকে। তাই সময় কমানোর জন্য শহরের এই বাইপাস রাস্তা দিয়ে মাঝে মাঝে যাতায়াত করি। কিন্তু রাস্তাটি অনেক সরু। আবার মাঝে মাঝে সড়ক দুর্ঘটনায় অনেকের মৃত্যু হয়। তাই খুব ভয় লাগে এই সরু রাস্তা দিয়ে চলাচল করতে। তারপরও চলাচল করতে হয়। তাই দ্রুত এই প্রশ্বস্তকরণ করা উচিত যাতে সড়ক দুর্ঘটনায় আর কেউ মারা না যায় বা আহত না হয়।
নওগাঁ সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী নূরে আলম সিদ্দিক বলেন, ১৮ফিট প্রস্থ বিশিষ্ট ৮কিলোমিটার নওগাঁ শহর বাইপাস সড়কের এক প্রান্তে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়ক যার প্রস্থ ৩৪ ফিট অপর প্রান্তের সড়কটি ৩৪ ফিট প্রস্থ বিশিষ্ট নওগাঁ-বগুড়া মহাসড়ক। বাইপাস সড়কের দুই প্রান্তের সড়ক ৩৪ ফিট প্রস্থ হলেও মাত্র ৮ কিলোমিটার দৈর্ঘের বাইপাস সড়কটি সরু আছে। আমরা চেষ্টা করছি দ্রুত ঠিকাদার নিয়োগ দিয়ে নির্ধারতি সময়ে কাজটি শেষ করার জন্য।