সর্বশেষ সংবাদ :

পবার দর্শনপাড়ায় বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার: পবা উপজেলা বিএনপির উদ্যোগে কর্মীসভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সেই লক্ষ্যে শুক্রবার (১৪ মার্চ) বিকেলে দর্শনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি সদস্য ও সাবেক যুগ্ম সম্পাদক মো. রায়হানুল আলম রায়হান।
উল্লেখ্য, কর্মীসভা শেষে ইফতারের পূর্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় শিক্ষক, আইনজীবি, ইমাম, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।
এসময় পবা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শাহাদত হোসেন সরকারের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, পবা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আলী হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস সালাম, দামকুড়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মো. তরিকুল ইসলাম চুন্নু, পবা উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান সহ পবা উপজেলার বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


প্রকাশিত: March 15, 2025 | সময়: 4:01 am | সুমন শেখ