, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর শ্রমিক দলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ই মার্চ) বিকালে রাজশাহীর নানকিং চাইনিজ রেস্টুরেন্টে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর শ্রমিক দলের সভাপতি জয়নাল আবেদীন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির যুগ্ন আহ্বায়ক অয়ালিউল হক রানা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহামগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, রাজশাহী সিটি কর্পোরেশনের ১৬ নং ওয়ার্ড সাবেক কাউন্সিল বেলাল উদ্দিন আহমেদ, রাজশাহী সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়াড সাবেক কাউন্সিল আনোয়ার আলি আজম। আরো উপস্থিত ছিলেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ কর্মচারী ইউনিয়নের সভাপতি আশরাফুল ইসলাম সাহেব। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন রাজশাহী মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবু।
প্রধান অতিথির বক্তব্যে জয়নাল আবেদীন বলেন আমরা সবাই ভেদাভেদ ভুলে সবাইকে একসাথে থাকার আহব্বান জানাচ্ছি। আপনারা কেউ দলের মধ্যে দূরত্ব সৃষ্টি করবেন না। সবায় এক সাথে পথ চলতে চাই।
এছাড়াও বিশেষ অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম রবি বলেন খুব দ্রুত নির্বাচন দিতে হবে বাংলার মানুষ নির্বাচনের প্রতীক্ষায় বসে আছে এ নির্বাচন নিয়ে যদি কোনো রকম টালবাহানা করে তাহলে বিএনপিও অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী মাঠে নামার জন্য প্রস্তুত আছে।
এসময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামানা করে দোয়া মোনাজাত করে জনগনের কল্যাণে কাজ করার জন্য আশা ব্যক্ত করেন তারা।