সর্বশেষ সংবাদ :

হামজা-শমিতদের ম্যাচের টিকিট মিলবে টিকিফাইতে

স্পোর্টস ডেস্ক: আগামী ১০ জুন ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে খেলতে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এই ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে, কারণ ইংলিশ প্রিমিয়ার লিগ খেলার অভিজ্ঞতাসম্পন্ন হামজা চৌধুরী লাল-সবুজ জার্সিতে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামবেন ।
সঙ্গে যোগ হচ্ছে প্রথমবার কানাডায় জন্ম নেওয়া প্রবাসী মিডফিল্ডার শামিত সোমের খেলা দেখার সুযোগ। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে, এই বহুল প্রতীক্ষিত ম্যাচের টিকিট অনলাইনে পাওয়া যাবে টিকিফাই (ঃরপশরভু.ষরাব) ওয়েবসাইটে। ২৪ মে, দুপুর ১২টা থেকে যে কেউ জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে ওয়েবসাইটে গিয়ে টিকিট কিনতে পারবেন।
টিকিটের মূল্য তালিকা: সাধারণ গ্যালারি: ৪০০ টাকা, ভিআইপি-১ বক্স: ৪০০০ টাকা, ভিআইপি-২ ও ৩ বক্স: ২৫০০ টাকা, স্কাই ভিউ গ্যালারি: ৩০০০ টাকা, ক্লাব হাউজ-১: ২৫০০ টাকা ও ক্লাব হাউজ-২: ২০০০ টাকা।
জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাছ থেকে স্টেডিয়ামের নিয়ন্ত্রণ বুঝে নিয়ে, আন্তর্জাতিক মান বজায় রেখে প্রস্তুতি সম্পন্ন করছে বাফুফে। একই সঙ্গে টেলিকম কোম্পানি রবি তাদের গ্রাহকদের জন্য বিশেষ টিকিট সুবিধাও চালু করতে যাচ্ছে।


প্রকাশিত: May 22, 2025 | সময়: 4:10 am | সুমন শেখ