বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত করতে প্রকাশ্যে লটারীর মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসুচির ডিলার নির্বাচন করা হয়। তবে স্বচ্ছতার সাথে উন্মুক্ত লটারির মাধ্যমে ডিলার নির্বাচন করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন ও উপজেলা খাদ্য কর্মকর্তা মোহাম্মদ আলী মিঠুকে অভিনন্দন জানিয়েছে উপজেলার ব্যবসায়ীরা।
সোমবার দুর্গাপুর উপজেলা হল রুমে ডিলার নির্বাচনে উন্মুক্ত লটারী অনুষ্ঠান পরিচালনা করেন দূর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন। তবে উপজেলা ৭টি ইউনিয়নের ১৪ জন ডিলার নিয়োগের কথা থাকলেও ১২জনকে নির্বাচন করেছে সরেজমিন যাচাই বাছাই কমিটি। বাকি ২টি পয়েন্টে আবেদন করলেও সেখানে যোগ্য ডিলার না পাওয়ায় স্থগিত ঘোষণা করা হয়েছে। পুনরায় এই দুইটি পয়েন্টে ডিলার নিয়োগ দেওয়া হবে বলে কর্মসূচিতে জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি কর্মকর্তা সাহানাজ পারভিন লাবনী, উপজেলা প্রকৌশলী মাসুক-ই-মোহাম্মদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আলী মিঠু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল আলম উপজেলা সমাজসেবা কর্মকর্তা আ.স.ম রাকিবুল ইসলাম সহ অধশত আবেদনকারী ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য অফিস সূত্রে জানা যায়, এর আগে উপজেলার ৭টি ইউনিয়নে দুইজন করে মোট ১৪ জনকে নিয়োগ দেয়ার জন্য পত্রিকায় একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। যার প্রেক্ষিতে উপজেলার সাতটি ইউনিয়নের বিভিন্ন শ্রেণির ব্যবসায়ীরা আবেদন করেন। ওই আবেদনের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ৭সদস্যর একটি তদন্ত কমিটি গঠন করেন। ওই কমিটি সরেজমিন তদন্ত করে প্রকৃত ব্যবসায়ীদের একটি তালিকা জমা দেন। যা উপস্থিত সকল ব্যবসায়ী ও উপজেলার কয়েক শত সাধারণ মানুষের উপস্থিতিতে যাচাই বাছাই কমিটির সরেজমিন তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। পরে উপস্থিত সকল ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তি ও সর্বসাধারণের সিদ্ধান্ত মতে স্বচ্ছতা ও জবাবদিহিতার লক্ষ্যে উন্মুক্ত লটারির মাধ্যমে ডিলার নির্বাচিত করা হয়।
এদিকে স্থানীয় ব্যবসায়ীরা বলছে, এই প্রথম দুর্গাপুর উপজেলায় স্বচ্ছতার মাধ্যমে খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ সম্পূর্ণ করা হল। উপজেলা ব্যবসায়ীদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা খাদ্য কর্মকর্তাকে আমরা অভিনন্দন জানাই। আগামীতেও যেন সকল পর্যায়ে স্বচ্ছতার এই ধারাবাহিকতা অব্যাহত থাকেন।