সর্বশেষ সংবাদ :

মিরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:

কুষ্টিয়ার মিরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পীযুষ কুমার সাহা’র সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, নবাগত উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম।

 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোমিনুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান চৌধুরী, উপজেলা নির্বাচন অফিসার সাঈফ আহমেদ নাসিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহফুজুর রহমান, মিরপুর প্রেস ক্লাবের সভাপতি মারফত আফ্রিদী, শিক্ষক প্রতিনিধি এনামুল হক বাবু, শাহ আলম প্রমুখ।

আগামী ১৫ মার্চ (শনিবার) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সহ একটি পৌরসভা এবং উপজেলার ১৩ ইউনিয়নের ২৯০ টি কেন্দ্রে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এ উপজেলায় মোট ৩১ হাজার ২শ’ ৪১ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬-১১ মাস বয়সের শিশুকে ১টি নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সের শিশুকে ১টি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। কর্মসূচি সফল করতে সভায় উপস্থিত সকলের প্রতি আহবান জানানো হয়।

সানশাইন/ শামি


প্রকাশিত: March 12, 2025 | সময়: 8:11 pm | Daily Sunshine

আরও খবর