, , ।
স্টাফ রিপোর্টার: মোহনপুর উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এর কাজের পরিদর্শন করেন স্থানীয় সরকার রাজশাহী বিভাগ রাজশাহীর পরিচালক (যুগ্ম সচিব) পারভেজ রায়হান। তিনি সোমবার মৌগাছী উচ্চ বিদ্যালয়ে জাইকার অর্থায়নে নির্মিত স্থাপনা পরিদর্শন করেন।
এসময় তার সাথে ছিলেন মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা ও উপজেলা ডেভলপমেন্ট ফ্যাসিলেটেটর মোঃ মফিজুল ইসলাম মুন্না। উপস্থিত ছিলেন মৌগাছী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. মাহবুবুর রহমান, শিক্ষক আশরাফুল ইসলাম।
এছাড়াও তিনি উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প মোহনপুর রাজশাহীর আওতায় বাস্তবায়িত বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। তিনি ইউজিডিপি প্রকল্পের কাজের প্রশংসা করে বলেন যে, ইউজিডিপি প্রকল্প অত্যান্ত সুনামের সাথে কাজ করছে, এদের কাজের মানও ভালো।