, , ।
নিজস্ব প্রতিবেদক: কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী সহিংসতার মধ্যে পরিষেবা স্থগিত করার এক সপ্তাহ পর আগামীকাল বৃহস্পতিবার থেকে সীমিত পরিসরে যাত্রীবাহী ট্রেন চলাচল চালু করবে বাংলাদেশ রেলওয়ে।
আজ বুধবার (২৪ জুলাই) রেলপথ মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন কবির গণমাধ্যমকে বলেন, আগামীকাল থেকে কারফিউ শিথিল হওয়ার সময় ঢাকা-নারায়ণগঞ্জ এবং ঢাকা-টঙ্গী রুটে দুটি কমিউটার ট্রেন চলাচল করবে।
তিনি আরও বলেন, আমরা আগামীকাল পূর্ণাঙ্গভাবে ট্রেন চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেব।