, , ।
স্টাফ রিপোর্টার: বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বলেছেন, বাংলাদেশে সকল ধর্মের প্রচলিত রেওয়াজ অনুসারে মায়ের সম্মান সবার উপরে এবং এটা আমরা দিয়ে থাকি। আমাদের দেশে আন্তর্জাতিক নারী দিবসের তেমন সার্থকতা নেই বরং আমরা তাদের এর চেয়ে বেশি সম্মান দিয়ে থাকি।
শনিবার (৮ মার্চ) সকালে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে সারাবিশ্বের মতো রাজশাহীতেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদ্যাপন করা হয়।
খোন্দকার আজিম আহমেদ বলেন, নারী দিবসের এ আন্দোলন হয়েছে আমেরিকা-ইউরোপে। কেননা তারা তাদের এলাকায় বসবাসরত নারীদের অসম্মান করেছে। কিন্তু আমরা তো আমাদের নারীদের কখনও অসম্মান করিনি। তবে দুই-একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেনি এমন নয়, যারা করেছে তাদের আইনের আওতায় আনা হয়েছে।
বিভাগীয় কমিশনার বলেন, আমরা মায়ের জন্য জীবন দেই, যুদ্ধ করি, কবিতা লিখি। নারী দিবস উদ্যাপনের অনেক আগে থেকেই আমরা তাদের সম্মান দেই। তবে বিশ্বের সকলের সাথে আমরা একমত, পৃথিবীর যেকোনো স্থানে যদি নারীদের প্রাপ্ত মর্যাদা না দেওয়া হয়, তাহলে তাদের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলবো।
তিনি বলেন, মায়ের জন্য কোনো দিবসের প্রয়োজন হয় না, তাঁর দিকে তাকালেই সওয়াব। একটা কন্যা সন্তানকে সঠিকভাবে মানুষ করলেই তো বেহেস্ত পাওয়া যায়। এসময় নারীদের বিয়ের পরে উত্তরাধীকার না দেওয়ার প্রচলিত রেওয়াজ থেকে বেরিয়ে আসতে সকলকে আহ্বান জানান তিনি।
জেলা প্রশাসক আফিয়া আখতার এর সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার ফারজানা ইসলাম, সিভিল সার্জন দপ্তরের মেডিকেল অফিসার ডা. তামান্না কবীর, রাজশাহী কলেজের সংস্কৃত বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক সাগর কুমার এবং রাজশাহী উপশহর মডেল মসজিদ এবং ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের খতিব আবদুল্লাহ আল মামুন প্রমুখ বক্তৃতা করেন।
স্বাগত বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শবনম শিরিন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন ধর্মীয় গবেষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে জীবিকায়নের জন্য দক্ষতা ভিক্তিক প্রশিক্ষণ কর্মসূচির ৪ জন সফল উদ্যেক্তার হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
নওগাঁ: নারী দিবস উপলক্ষে নওগাঁয় সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এবং জাতীয় মহিলা সংস্থার আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক ইরফান উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার এহসানুর রহমান ভুঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক জান্নাত আরা তিথি, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক গোলাম আজম, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা খাতুন।
পুঠিয়া: পুঠিয়ায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে পুঠিয়া উপজেলা চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার নূর হোসেন নির্ঝর। সভায় ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি দেবাশিষ বসাক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনুর খাতুন পল্লী সঞ্চয় ব্যাংক উপজেলা ব্যবস্থাপক তানজিলা আক্তার, পল্লী উন্নয়ন অফিসার, আঞ্জুমান আরা খাতুন প্রমুখ।
রাণীনগর: নওগাঁর রাণীনগরে দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তর এক আলোচনা সভার আয়োজন করে। সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ রায়হান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম প্রমুখ।
সাপাহার: সাপাহারে সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত নারী দিবসের সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) আবিদা সিফাত। এসময় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় দিবসের তৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন উপজেলা মহিলা বিষয়ক অফিসের ক্রেডিট সুপারভাইজার আকতার হোসেন, সাপাহার উপজেলার রাজশাহী বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা শেফালী খাতুন, এনজিও প্রতিনিধি ফারহানা উর্মী, ব্র্যাকের প্রতিনিধি সুমন্ত খালগো।
লালপুর: লালপুরে দিবসটি উপলক্ষ্যে সকালে লালপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা সুলতানা, উপজেলা নির্বাচন অফিসার জায়েদা খাতুন, কৃষি সম্প্রসারণ অফিসার মেহেদী জাহান, লালপুর প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা তথ্য সেবা কর্মকর্তা শুকরানা আশরাফি।
নাচোল: নাচোলে সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অদিদপ্তরের আয়োজনে মিনি কন্সফারেন্স রুমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রভাতি মাহাতোর সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, তথ্যসেবা কর্মকর্তা ইমরানা হক, নাচোল প্রেস ক্লাবের সভাপতি অলিউল হক ডলার, সাংবাদিক এ্যাসোসিয়েনের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, মডেল প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, ব্র্যাকের কর্মসূচি সংগঠক জাহিদুল ইসলাম, ডাসকো ফাউন্ডেশনের প্রতিনিধি নিলুফার ইয়ামিন।
বাগমারা: বাগমারায় দিবস উপলক্ষে সকালে উপজেলা চত্বরে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, নার্গিস বেগম, ব্র্যাকের প্রতিনিধি আহসানুল হক, আফরোজা আইরিন। অন্যদের মধ্যে ছিলেন, বাগমারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম রেজা সহ মহিলা বিষয়ক কার্যালয়ের কর্মকর্তা এবং কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষার্থী, বিভিন্ন এলাকার সচেতন মহল। অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।
জয়পুরহাট: জয়পুরহাটে নারী দিবস উপলক্ষে দুপুরে জয়পুরহাটে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদফতরের উদ্যোগে শহরের জয়পুরহাট সার্কিট হাউস কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা মহিলা বিষয়ক অধিদফতরের উপ-পরিচালক লায়লুন নাজমা বেগমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমীন ও জেলা মৎস্য কর্মকর্তা মাসুদ রানা। বক্তব্য রাখেন ব্র্যাকের জেলা সমন্বয়ক আরিফুল ইসলাম, সাংবাদিক আবু বকর সিদ্দিক, টিউলিপ মহিলা ক্লাবের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস ঝরনা, নাবিলা নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাহেদা কামাল, ছাত্র প্রতিনিধি রাওফি হাবিবা শশী।
মোহনপুর: মোহনপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে মহিলা অধিদপ্তরের উদ্যোগে বেলা ১১টার সময় উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকার সভাপতিত্বে দিবস উপলক্ষ্যে আলোচনা সভা হয়েছে। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি জোবায়দা সুলতানা উপজেলা হেল্থ কমপ্লেক্সের ডাক্তার ফারহানা ইয়াসমিন শিখা, সরকারি প্রোগ্রামার সাহিদা খাতুন সহ মহিলা অধিদপ্তরের বিভিন্ন এলাকার সভানেত্রী ও সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতি কন্যা সন্তানদের প্রতি বিশেষভাবে নারীদের প্রতি খেয়াল রাখার আহ্বান জানান। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন মহিলা অধিদপ্তর কর্মকর্তা বন্দনা সাহা।
গোমন্তাপুর: গোমস্তাপুরে দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা প্রাশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর সহ অন্যান্য বেসরকারী উন্নয়ন সংস্থার সহযোগিতায় শোভাাযাত্রাটি উপজেলা চত্বর থেকে বের হয়ে ওই এলাকার সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল আহমেদ, হিসাবরক্ষণ কর্মকর্তা আজিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার আসমা খাতুন, ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য জাহানারা বেগম, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষনার্থী মুক্তারা খাতুন, ডাসকো ফাউন্ডেশনের অ্যাডভোকেসি ফ্যাসিলিটেটর জুয়েল রানা। এছাড়া ব্র্যাক বিডিবি ও ডাসকো ফাউন্ডেশন দিবসটি উদযাপন করে।
পত্নীতলা: পত্নীতলায় উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক দপ্তর ও মহিলা সংস্থা পত্নীতলার আয়োজনে এবং এনজিও সংস্থা ব্র্যাক, দ্য হাঙ্গার প্রজেক্ট, কারিতাসের যৌথ সহযোগিতায় দিবসটি পালিত হয়েছে। বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে মানব বন্ধন শেষে উপজেলা অডিটেরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। মহিলা সংস্থার সমন্বয়ক আমিনুল হকের সঞ্চালনায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীমুজ্জামান মিলন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) আজিজুল কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. খালিদ সাইফুল্লাহ, প্রাণি সম্পদ কর্মকর্তা আশিষ কুমার দেবনাথ, সমাজ সেবা অফিসার ফিরোজ আল-মামুন অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দি হাঙ্গার পজেক্টের সমন্বয়ক আছির উদ্দিন, কারিতাসের একরামুল হক সহ অন্যান্য কর্মকর্তা, এনজিও সংস্থার প্রতিনিধি, শিক্ষার্থী, স্কাউট সদস্যরা উপস্থিত ছিলেন।
বাগাতিপাড়া: বাগাতিপাড়ায় নারী দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে শনিবার সকালে উপজেলার ‘বড়াল’ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা হা-মীম তাবাসসুম প্রভা’র সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আখতারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া মমতাজ, বাগাতিপাড়া মডেল থানা ওসি রফিকুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শরীফ জামিউর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা ফাতেমা থাতুন, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি প্রভাষক আরিফুল ইসলাম তপু ও ‘ক্যাব’ সদস্য এবং নারী নেত্রী লাভলী ইয়াসমিন প্রমুখ। আলোচনা শেষে ইফতার বিতরণ করা হয়।
বদলগাছী: নওগাঁর বদলগাছীতে দিবসটি উপলক্ষ্যে বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদের সামনে থেকে একটি র্যালি বের হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় একটি আলোচনা সভার আয়োজন করে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম, উপজেলা তথ্য আপা সন্ধ্যা লিন্ডুয়ার, বদলগাছী প্রেসক্লাবের সাবেক সভাপতি এমদাদুল হক দুলু, ব্র্যাকের কার্যকরী সদস্য সবিতা রানী, স্কুল শিক্ষার্থী ফারিহা আকতার প্রমূখ।
আত্রাই: নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে নারী দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি র্যালি উপজেলা চত্বরে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে সহকারী নির্বাচন অফিসার ইমরান হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার সরকার, আত্রাই থানা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ফরিদুল আলম পিন্টু, সিনিয়র সহ-সভাপতি মুজাহিদ খান।
পবা উপজেলা: পবা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ। এর আগে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
এসময় ইউএনও আরাফাত আমান আজিজ বলেন, বিশ্বে নারীর অধিকার বাস্তবায়ন এবং নারীর প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রকাশের উদ্দেশ্যে প্রতিবছর আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। জাতিসংঘ ১৯৭৫ সাল থেকে দিবসটি উদ্যাপন করে আসছে। বর্তমানে নারীরা সব পদক্ষেপে পরিচয় দিচ্ছেন নৈপুণ্যের। পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছেন নিরলস, গড়ে তুলছেন ভারসাম্যপূর্ণ, সুস্থ ও সুন্দর সমাজ। এক্ষেত্রে দেশের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সব ক্ষেত্রেই নারীদের অবদান প্রশংসনীয়। এভাবে সমাজের বজ্র শিকল ভেঙে নারীদের এই অগ্রযাত্রা চলতে থাকুক, এই আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
দিবসটির তাৎপর্য উল্লেখ্য পূর্বক বিশেষ অতিথির বক্তব্যে ইউএনও‘র সহধর্মিণী সরকার রাহনুমা আফরোজ বলেন, নারী দিবসের সূচনা হয়েছিল তাদের আর্থিক ও সামাজিক অধিকার রক্ষা এবং জনসচেতনতা সৃষ্টির প্রয়োজনে। সেই সময় থেকে নারীর ক্ষমতায়ন যেমন হয়েছে তেমনি সাহিত্য, ব্যবসা, বিজ্ঞান, প্রযুক্তি এমন কোনো ক্ষেত্র নেই, যেখানে নারীর জয়জয়কার নেই। তবু এখনো নারীর সম-অধিকার নিশ্চিত করা সম্ভব হয়নি। এখনো নারীদের বৈষম্যের সম্মুখীন হতে হয়। এক্ষেত্রে নারী দিবস শুধু একটি দিন নয় বরং সব সময়ের জন্য নারী অধিকার রক্ষায় সচেতন হতে হবে, আর নারীর প্রতি বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
কাটাখালী অঞ্চলের কিশোরী ক্লাবের আবৃত্তি শিক্ষক জান্নাতুল ফেরদৌস লিজার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা খাতুন। এছাড়াও বক্তব্য রাখেন বড়গাছী দুস্থ মহিলা কল্যাণ সমিতির সভাপতি রহিমা খাতুন, জুই মহিলা সমবায় সমিতির সভাপতি সুলতানা রাজিয়া। এসময় বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) জাহিদ হাসান, পবা উপজেলায় খাদ্য কর্মকর্তা একেএম ফজলুল হক, নওহাটা পৌরসভার নির্বাহী কর্মকর্তা রবিউল হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী নাজমুল ইসলাম, সাংবাদিক সরকার দুলাল মাহবুব।
এছাড়াও আরো ছিলেন নওহাটা পৌরসভার মেডিকেল অফিসার ডা. ওয়ালিউল ইসলাম খান, পৌর হিসাবরক্ষণ কর্মকর্তা সাজ্জাদ হোসেনসহ উপজেলা ও নওহাটা পৌরসভার উধ্বর্তন কর্মকর্তা এবং বস্তি উন্নয়ন সংস্থার নির্বাহী কর্মকর্তা হাসিনুল ইসলাম।