, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর সংবাদপত্র শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ বৃহস্পতিবার রাজশাহী মহানগর সংবাদপত্র শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। শপথ পাঠ করান দৈনিক নতুন প্রভাতের সার্কুলেশন ম্যানেজার জাহাঙ্গীর আলম বাবলু। এ সময় আরো উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের সাবেক নেতৃবৃন্দ ও সদস্যগণ।
ইউনিয়নের সভাপতি হিসেবে শপথ গ্রহণ করেন দুলাল হোসেন। তিনি বলেন, শ্রমিকদের স্বার্থে তিনি সর্বদা নিজেকে শ্রমিকদের কাজে নিয়োজিত রাখবেন বলে তিনি প্রতিশ্রুতি প্রদান করেন।
শপথ নেয়া ৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি হচ্ছে সভাপতি দুলাল হোসেন, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, সহ-সভাপতি জিএম শরিফুল ইসলাম সহ-সাধারণ সম্পাদক আব্দুল করিম সাংগঠনিক সম্পাদক আল-আমিন হোসেন, কোষাধ্যক্ষ আমিনুজ্জামান দপ্তর সম্পাদক ইমদাদুল হক মিলন, কার্যনির্বাহী সদস্য শাহ- জামাল ও তাজরুল ইসলাম টুটুল।