সর্বশেষ সংবাদ :

রাজশাহী পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ ও পুরস্কার বিতরণী

জিয়াউল কবীর স্বপন/ স্টাফ রিপোর্টার:

রাজশাহীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রাত্যহিক সমাবেশের সময় জাতীয় সংগীতের মূর্ছনায় জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন-ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধনের মাধ্যমে প্রাথমিক ও মাধ্যমিক শাখার নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। এ সময় তাদের মধ্যে চকলেট বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে তৃতীয় থেকে দশম শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়। বিশেষভাবে, প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীদের অভিভাবকদের ফুলের মুকুট পরিয়ে সম্মানিত করা হয়, যা অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার জনাব মো: নাছির উদ্দিন জুবায়ের। এছাড়া, অনুষ্ঠানের সভাপতি ছিলেন শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মো. সফিকুল ইসলাম।

 

প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের অধ্যবসায় ও সাফল্যের জন্য উৎসাহিত করেন এবং ভবিষ্যতে আরও উন্নতির জন্য পরামর্শ দেন। সভাপতির বক্তব্যে শিক্ষাপ্রতিষ্ঠানের সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরা হয়।

 

শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নবীন বরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে বলে জানা গেছে।

সানশাইন/রাজন


প্রকাশিত: January 30, 2025 | সময়: 11:32 pm | Daily Sunshine

আরও খবর