, , ।
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর বদলগাছীতে বৈধ কাগজপত্র না থাকায় দুটি ইটভাটাকে ১লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি।
বুধবার (৫ মার্চ) বেলা দেড় টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বদলগাছী-আক্কেলপুর সড়ক সংলগ্ন মাধবপাড়া দিপ্তী ব্রিকস্ ফিল্ড ইটভাটা মালিকের ৫০ হাজার টাকা এবং পরে উপজেলার চাপাইনগর মেসার্স নাহার ব্রিকস্ ফিল্ড ইট ভাটা মালিকের ৭০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি।
তিনি জানান, ইট ভাটা প্রস্তুত ও স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ মোতাবেক সঠিক কাগজপত্র না থাকায় ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে।
সানশাইন/রানা হামিদ/শামি