ইসলামী রাষ্ট্র কায়েম হলে যাকাতের হক আদায় হবে: অধ্যাপক মুজিবুর রহমান
স্টাফ রিপোর্টার: যদি ইসলামী রাষ্ট্র কায়েম করতে হয় তাহলে যাকাতের হক আদায় করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।
মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে রাজশাহী মহানগরীর একটি কনভেনশন সেন্টারে মহানগর জামায়াতে ইসলামের আয়োজনে “সমাজ উন্নয়ন ও আত্মশুদ্ধিতে যাকাত ও রমযান ” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত মন্তব্য করেন।
তিনি আরো বলেন, আমরা উল্টোপথে চলি। সমাজে হক কথা সঠিক কথা বলা মানুষ পাইনা। সালাত এবং যাকাত পাশাপাশি। কিন্তু আমরা এটাকে ফেলে দিয়ে সালাত আর যাকাত চাচ্ছি। অথচ কুরআন মাজিদে সলাত আর সিয়াম কাছাকাছি নাই। সালাত আর যাকাত চালু আছে। একটি মানুষ নামাজ পড়ে কিন্তু তার যাকাত ঠিক নাই অর্থনীতি ঠিক নাই সে জাহান্নামে চলে যাবে। তার একটি নামাজও আল্লাহতাআলা কবুল করবেন না।
নায়েবে আমির আরো বলেন, আমাদের ঠিক করতে হবে দোয়া কবুল করার জন্য অর্থনীতি ঠিক করতে হবে। নামাজকে আল্লাহর নিকট গ্রহণযোগ্য করার জন্যই আমার রিযিক আমার অর্থনীতি হালাল করতে হবে। যাকাত ততক্ষণে পর্যন্ত বাস্তবায়িত হচ্ছে না যতক্ষণ পর্যন্ত ইসলামী রাষ্ট্র কায়েক না হবে। এই সমাজ ব্যবস্থায় আল্লাহ যাকে যাকাত দিতে বলেছেন সেটা চালু করার কোন সুযোগ নাই। এটাকে চালু করতে হলে।
নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান আরো বলেন ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে। আল্লাহতাআলার আইন দিয়ে দেশ না চললে কেউ সুখ শান্তি পাবে না। এখানে চুরি, হত্যা রাহাজানিসহ যতধরনের অপকর্ম চলতে থাকবে। ইসলাম মানেই সুবিচার, ইসলাম মানলেই সুবিচার হবে। ইসলাম যতদিন না থাকবে কোথাও সুবিচার কায়েম হবে না। আমাদের সিদ্ধান্ত নিতে হবে ইসলাম কায়েম হবে সুবিচার হবে, ইসলাম কায়েম হবে না, সুবিচার হবে না। যারা আল্লাহর বিধান অনুযায়ী সমাজ, রাষ্ট্র ও বিচার বিভাগ চালাবে না তারা কাফের, ফাসেক ও জালেম।
রাজশাহী মহানগর জামায়াতের আমীর ড.মাওলানা কেরামত আলীর সভাপতিত্বে সেমিনারে প্রবন্ধকার ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষক প্রফেসর ড.মুহা বিলাল হোসাইন ।
সেমিনারে আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জামায়াতের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ। সেমিনারে বক্তারা সমাজের উন্নয়নে যাকাত দানের বিষয়ে বিশেষ বক্তব্য রাখেন এবং সম্মিলিত সকলের অংশ গ্রহণে ইফতার করার মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।