, , ।
সাপাহার প্রতিনিধি: চট্রগাম থেকে ছেড়ে আসা রংপুর গামী ৭৫ ব্যারেল পামওয়েল তেল ভর্তি ডাকাতি হওয়া তেল নওগাঁর সাপাহার হতে উদ্ধার হয়েছে। রাজশাহী জেলার কাকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর শহিদুল ইসলাম, সাব ইন্সপেক্টর আশরাফুল আলম সাপাহার থানা পুলিশকে সাথে নিয়ে এ উদ্ধার কাজ পরিচালনা করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৩ ফেব্রুয়ারি রংপুর শহরের কামারপাড়ার মৃত লালমিয়ার ছেলে হারুন অর রশিদ এর ঢাকা মেট্র্রো ২৪-৭৬৩৬নং ট্রাকটি চট্রগাম হতে ৭৫ ব্যারেল পাম্ওয়েল তেল নিয়ে রংপুরের উদ্দেশে রওয়ানা হয়ে রাতে বগুড়া-শেরপুর রাস্তার ছনকা নামক স্থানে পৌঁছলে রাত দেড়টার সময় একদল ডাকাত অন্য একটি ট্রাক রাস্তায় বেরিকেড দিয়ে তেল ভর্তি ট্রাকে থাকা ড্রাইভার ও হেলপারকে মারপিট করে চেতনা নাশক খাইয়ে অচেতন করে পাবনার শাহাজাদপুর হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যায়। এরপর ২৪ ফেব্রুয়ারি ভোরে সাপাহার উপজেলার নিশ্চিন্তপুর মোড়ে থ্রী-স্টার ফিলিং স্টেশনের মালিক মিলন হোসেনের গোডাউনে আনলোড করে। পরবর্তীতে ডাকাতদল ট্রাকটি গোদাগাড়ীর কাকন হাট এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়।
গাড়ীর মালিক ট্রাকে থাকা জিপিএস ট্রাকারের মাধ্যমে ডাকাতি হওয়া ট্রাকের সন্ধান পায় এবং গোদাগাড়ী থানায় বিষয়টি অবগত করলে রাজশাহীর কাকন হাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ উদ্ধার কাজে নেমে সাপাহার থানা পুলিশের সহযোগিতা নিয়ে বুধবার সকাল ১০টার দিকে সাপাহার থ্রী-স্টার ফিলিং স্টেশনের মালিক মিলন হোসেনের গোডাউন ঘর হতে ডাকাতি হওয়া ওই ৭৫ ব্যারেল পামওয়েল তেল যার মূল্য প্রায় ২৫ লক্ষ টাকা উদ্ধার করে সাথে ডাকাতি হওয়া ট্রাকটি গোদাগড়ীর কাকন হাট এলাকা হতে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়।
এ বিষয়ে গোদাগাড়ী থানায় একটি মামলা হয়েছে বলে কাকন হাট পুলিশ তদন্ত কেন্দ্র্রের ইন্সপেক্টর শহিদুল ইসলাম জানিয়েছেন।