সর্বশেষ সংবাদ :

ঢাকা কোচসহ দূরপাল্লায় চলাচলকৃত বাসে অপরাধমূলক কর্মকান্ড রোধে মত বিনিময় সভা

স্টাফ রিপোর্টার: ঢাকা কোচসহ দূরপাল্লায় চলাচলকৃত বাসে ডাকাতি, ছিনতাই, অজ্ঞান পার্টি ও বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ড রোধে বাসের সকল চালক, সুপারভাইজার ও কাউন্টার মাষ্টারগণকে নির্দেশনা প্রদানের জন্য এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের প্রধান কার্যালয়ে শহিদুল্লাহ্ পুলিশ সুপারের (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) তত্ত্বাবধানে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সহ-সভাপতি মজিবর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল, যুগ্ম-সম্পাদক, আলমগীর কবীর, এস এম মিনাল উদ্দিন, জিল্লুর রহমান, সঞ্জয় কুমার হলদার, শওকত আলী সেন্টুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


প্রকাশিত: February 27, 2025 | সময়: 8:41 am | সুমন শেখ

আরও খবর