বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্য বিবাহ ও মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরীর লক্ষ্যে জয়পুরহাটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় সদর উপজেলার দাদরা উচ্চ বিদ্যালয়ের হলরুমে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের জেলা শাখার সভাপতি নূর-ই আলমের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, হাইকোর্ট বিভাগের আইনজীবী এ্যাড. শাহ আখতারুজ্জামান বাবু, আইডিইবির সহ সাংগঠনিক স¤পাদক প্রকৌশলী আব্দুল বাতেন, ধামইরহাট মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রেজাউল করিম, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ স¤পাদক শাহিদুল ইসলাম সবুজ ও দাদরা স্কুলের প্রধান শিক্ষক ছাদেকুল ইসলাম।
অনুষ্ঠানে কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্য বিবাহ ও মাদকের ভয়াবহ দিক তুলে ধরে এসব সমস্যা থেকে মুক্তির বিষয়ে আলোচনা করা হয়। এসময় শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।