সর্বশেষ সংবাদ :

গোমস্তাপুরে যাকাতের চেক বিতরণ

গোমস্তাপুর প্রতিনিধি: সরকারি যাকাত ফান্ডে যাকাতের অর্থ সংগ্রহের নিমিত্তে উদ্ধুদ্ধকরণ ও হত দরিদ্রদের মাঝে যাকাত বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল এগারোটায় ইসলমিক ফাউন্ডেশন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম।
বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার তানভীর আহমেদ সরকার, প্রসাদপুর কামিল মাদ্রাসার অধক্ষ আব্দুল হাই সিদ্দিকি কামাল, ইসলামিক ফাউণ্ডেশনের ফিল্ড সুপার ভাইজার আনোয়ারুল হক। ইসলমিক ফাউন্ডেশনের মডেল কেয়ার টেকার কাওসার জামান প্রমুখ। সভা শেষে ৪১ জনকে ছয় হাজার টাকা করে চেক বিতরণ করা হয়।


প্রকাশিত: February 26, 2025 | সময়: 7:10 am | সুমন শেখ

আরও খবর