সর্বশেষ সংবাদ :

লালপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকের মৃত্যু

লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুরে গরুবহনকারী ইঞ্জিন চালিত ভুটভুটির ধাক্কায় জাফর শেখ (৭০) নামের এক বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু হয়েছে। সন্ধ্যা ৬টার দিকে লালপুর হাসপাতাল সংলগ্ন সড়কে এ দুঘটনা ঘটে। নিহত জাফর আলী দক্ষিন লালপুর গ্রামের মৃত রহিম শেখের পুত্র।
পুলিশ ও স্থানীয়রা জানায়, লালপুরগামী ব্যাটারি চালিত অটো ভ্যানকে একই দিকে আসা ইঞ্জিন চালিত গরু বোঝাই ভুটভুটি পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়েন ভ্যানচালক জাফর জাফর শেখ । তাকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয় ।
লালপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, গরু বোঝাই ভুটভুটি সহ চালক আনিসুর রহমানকে আটক করা হয়েছে।
সে ভাটপাড়া গ্রামের এস্কেন মন্ডলের ছেলে। এঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।


প্রকাশিত: জুন ১৩, ২০২৬ | সময়: ৪:০৫ পূর্বাহ্ণ | সুমন শেখ