সর্বশেষ সংবাদ :

পরিবহন প্রশাসকের পদত্যাগ দাবী ইবির ইসলামী ছাত্র আন্দোলনের

ইবি প্রতিনিধিঃ

কুষ্টিয়া থেকে ক্যাম্পাসে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে  ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাড়ায় চালিত একটি বাস উল্টে ১৫ জনের অধিক শিক্ষার্থী আহতের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক এবং উপ উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলীর পদত্যাগ দাবি করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে গণমাধ্যম পাঠানো শাখা ইসলামী ছাত্র আন্দোলনের তথ্য-গবেষণা ও প্রচার সম্পাদক ইয়াসিন আরাফাত স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোঃ আল আমিন ও শাখা সাধারণ সম্পাদক মুহাম্মাদ ইসমাইল হোসেন রাহাত এই দাবী জানান।

বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার সকাল ১০.৩০ টায় কুষ্টিয়া শহর থেকে ক্যাম্পাসগামী বাস মাঝপথে ওভারটেক করতে গিয়ে খাদে পড়ে ১৫ জনের অধিক শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ ও আহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা নেতৃবৃন্দ। ক্যাম্পাসের পরিবহনের এহেন অবস্থার দ্বায়স্বীকার করে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি কে পরিবহন প্রশাসকের পদ থেকে পদত্যাগ করতে হবে এবং যোগ্য ও দায়িত্বপরায়ণ একজন শিক্ষক কে পরিবহন প্রশাসক হিসেবে নিয়োগ দিতে হবে।

অনতিলম্বে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল থেকে ফিটনেসবিহীন সব বাস অপসারণের দাবী জানিয়ে বিবৃতিতে নেতারা আরো বলেন, অযোগ্য, অপ্রশিক্ষিত ও উদ্ভট মস্তিষ্কের চালকদের বাদ দিয়ে বিশ্ববিদ্যালয়ের গাড়ী চালকদের জন্য বিশেষ প্রশিক্ষণ ও কাউন্সিলিংয়ের ব্যবস্থা করতে হবে।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে নতুন বাস যুক্ত করে ক্রমান্বয়ে ভাড়ায় চালিত বাস বাদ দিতে হবে এবং বাসের গতিবিধি নিয়ন্ত্রণ করণার্থে এবং সুষ্ঠু ভাবে পরিচালনায় পরিবহন প্রশাসকের পক্ষ থেকে বিশেষ নির্দেশনা দিতে হবে।

সর্বোপরি, ক্যাম্পাস প্রশাসন কে উপরোক্ত দাবি সমূহকে বিবেচনায় নিয়ে আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার দাবী জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলনের ইবি শাখার নেতৃবৃন্দ।

সানশাইন/ওয়াসিফ/শামি


প্রকাশিত: February 25, 2025 | সময়: 7:01 pm | Daily Sunshine

আরও খবর