সর্বশেষ সংবাদ :

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের চেয়ারম্যান জাহেদী ও মহা সচিব মাসুদ

প্রেস বিজ্ঞপ্তি: শনিবার বাংলাদেশ সাংবাদিক সংস্থার ১১ সদস্য বিশিষ্ট সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল গঠন করা হয়েছে। এ সেলের চেয়ারম্যান মনোনিত হয়েছেন রাজশাহী আইনজীবি পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পারভেজ তৌফিক জাহেদী ও মহা সচিব মনোনিত হয়েছেন অ্যাডভোকেট মাসুদ সরদার।
এছাড়া পরিচালক পদে মনোনিত ৯জন সদস্য হলেন যথাক্রমে অ্যাডভোকেট রজব আলী, অ্যাডভোকেট রিয়াজ উদ্দীন, অ্যাডভোকেট ইমতিয়ার মাসরুর আল আমিন, অ্যাডভোকেট মোজাম্মেল হক, অ্যাডভোকেট শাজাহান আলী ফাহিম, অ্যাডভোকেট গোলাম হোসেন, অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন প্রাং, অ্যাডভোকেট আব্দুল জলিল ও অ্যাডভোকেট ফারুক হোসেন।
বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় শাখা, জেলা শাখা, মহানগর শাখা, বিশ্ববিদ্যালয় শাখা সহ ৯টি উপজেলা শাখার সদস্যবৃন্দ পেশাগত দায়িত্ব পালনে কোন মামলা-হামলার স্বীকার হলে তাদেরকে বাংলাদেশ সাংবাদিক সংস্থার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের আইনজীবিগণ বিনা খরচে মামলা পরিচালনায় সহযোগিতা করবেন। রবিবার সকাল ১০টায় রাজশাহী সিটি প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনের বিশেষ সভায় আইনজীবিদের সমন্বয়ে নতুন গঠিত সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের ১১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন প্রদান করেন বাংলাদেশ সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা রফিকুল আলম, আহ্বায়ক সরকার শরিফুল ইসলাম ও সদস্য সচিব মোঃ আফজাল হোসেন।


প্রকাশিত: February 24, 2025 | সময়: 7:55 am | সুমন শেখ