সর্বশেষ সংবাদ :

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন সহ রাজপাড়া থানা জামায়াতের সদস্য সম্মেলন

জিয়াউল কবীর স্বপন:

জামায়াতে ইসলামীর রাজপাড়া থানা শাখা তাদের এলাকায় সদস্য সম্মেলন ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে।

রাজপাড়া থানা শাখার আমির অধ্যাপক নুরুল ইসলাম মনির সভাপতিত্বে শুক্রবার সকাল ৮টা হতে লোটাস কমিউনিটি সেন্টারে আয়োজিত- আলোচনা সভা ও সদস্য সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মহানগরী সম্মানিত আমীর ডক্টর মাওলানা ক্বারী কেরামত আলী। তিনি তার আলোচনায় বলেন একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশে গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠিত করতে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান।

 

 

রাজপাড়া থানা সেক্রেটারি মাহবুবুর রহমানের সঞ্চালনায়- উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: মহানগরী নায়েবে আমির এডভোকেট আবু মোহাম্মদ সেলিম, ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, সাংগঠনিক সেক্রেটারি জসীম উদ্দীন সরকার, সমাজ কল্যাণ সেক্রেটারি কামরুজ্জামান সোহেল, কাশিয়াডাঙ্গা থানা আমির মাওলানা ফরিদ উদ্দিন আখতার,রাজপাড়া থানা নায়েবে আমির মাওলানা আজমল হক খান, সেক্রেটারি বাবর আলী লিটন, সাংগঠনিক সেক্রেটারি শরিফ আল মাহমুদ প্রমুখ।

সানশাইন/রাজ


প্রকাশিত: February 22, 2025 | সময়: 7:26 pm | Daily Sunshine

আরও খবর