, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীর কাটাখালী পৌরসভার পাঁচটি হাটের বিপরীতে দাখিল করা দরপত্রের মধ্যে সর্বোচ্চ দরদাতাকে হাটের বরাদ্দ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেল কাটাখালী পৌরসভার সভাকক্ষে উন্মুক্তভাবে সর্বোচ্চ দরদাতাকে হাটের বরাদ্দ দেয়া হয়। টেন্ডার কমিটির আহ্বায়ক সহকারী কমিশনার (ভূমি) ও কাটাখালী পৌরসভার প্রশাসক মো. জাহিদ হাসান এর সভাপতিত্বে এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে অত্যন্ত স্বচ্ছতার সাথে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়।
কাটাখালী পৌর এলাকার মধ্যে পাঁচটি হাট হচ্ছে- কাপাশিয়া তহহাট, কাটাখালী হাট (পশু হাট সহ), কাটাখালী দৈনিক বাজার, শ্যামপুর বালুরঘাটের লোড আনলোড ইজারা, কাটাখালী সাইকেল হাট। এর মধ্যে কাপাশিয়া তহহাটের সর্বোচ্চ দরদাতা রাজু আহমেদ (২ লাখ), কাটাখালী পশু হাট সহ হাটের সর্বোচ্চ দরদাতা মো. জুবায়ের আহমেদ ফাহিম (২০ লাখ ৭৭৭), কাটাখালী দৈনিক বাজারের সর্বোচ্চ দরদাতা মোস্তাক হোসেন (৮ লাখ ৫৫ হাজার), শ্যামপুর বালুরঘাটের লোড আনলোড ইজারার সর্বোচ্চ দরদাতা মো. শাহিনুর রহমান শিহাব (১ কোটি ৫৫ লাখ ৫৬ হাজার), কাটাখালী সাইকেল হাটের সর্বোচ্চ দরদাতা আসাদুজ্জামান (৫ হাজার ৭৭৭ টাকা)।
এ সময় উপস্থিত ছিলেন- কাটাখালী থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মতিন, কাটাখালী পৌরসভার নির্বাহী কর্মকর্তা সিরাজুম মুনীর, সহকারি প্রকৌশলী মনিরুল ইসলাম, হিসাব রক্ষক জহিরুল ইসলামসহ টেন্ডারে অংশগ্রহণকারি ও গণমাধ্যমকর্মীবৃন্দ।